Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পাঞ্জাব ব্যাঙ্ক জালিয়াতি মামলা: মেহুল চোকসির বিরুদ্ধে রেড নোটিশ সরিয়ে দিল ইন্টারপোল

পাঞ্জাব ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অন্যতম অভিযুক্ত মেহুল চোকসির বিরুদ্ধে রেড নোটিশ সরিয়ে দিল ইন্টারপোল। বিশ্বাসযোগ্য সূত্রে জানা গিয়েছে, পাঞ্জাব ব্যাঙ্কে ২০০ কোটি টাকার জালিয়াতি মামলায় ভারতে মোস্ট ওয়ান্টেড ছিলেন হীরা ব্যবসায়ী মেহুল চোকসি। তাঁর বিরুদ্ধে ইন্টারপোল ৪ বছরেরও বেশি সময় ধরে জারি করা রেড নোটিশ সরিয়ে দিয়েছে।

২০১৮ সালের ডিসেম্বরে মেহুল চোকসির বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিলেন ইন্টারপোল। তিনি ভারতে মোস্ট ওয়ান্টেড হয়েছিলেন ভারত সরকারের কাছে। সিবিআই ও ইডিও তার বিরদ্ধে লুক আউট নোটিশ জারি করেছিল। ভারত সরকার ইন্টারপোলের ওয়ান্টেড তালিকা থেকে মেহুর চোকসির নাম মুছে ফেলার প্রবাল বিরোধিতা করেছিল।

মেহুল চোকসির বিরুদ্ধে রেড নোটিশ সরিয়ে দিল ইন্টারপোল

কিন্তু বৈশ্বিক নীতি সংস্থা ইন্টারপোলের তরফে বিশ্বাসযোগ্য সূত্রে জানা গিয়েছে, মেহুল চোকসির বিরুদ্ধে রেড নোটিশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ইন্টারপোল মনে করেছে ভারতীয় তদন্তকারী সংস্থাগুলি মেহুল চোকসিকে অপহরণ করার চেষ্টা করেছিল। সেই অভিযোগই বিশ্বাসযোগ্যতা পেয়েছে ইন্টারপোলের কাছে।

ভারত সরকার এবং তাদের দুটি ফেডারেল সংস্থা সিবিআই ও ইডি-র কাছে এটি একটি বড় ধাক্কা। ভারতের মোস্ট ওয়ান্টেড ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযুক্ত হীরা ব্যবসায়ীর বিরুদ্ধে রেড নোটিশ প্রত্যাহারের অর্থ মেহুল চোকসি অ্যান্টিগুয়া এবং বারবুডা থেকে অনায়াসে বেরিয়ে যেতে পারেন।

ইন্টারপোল জানিয়েছে, "অ্যান্টিগুয়া থেকে ডোমিনিকাতে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল মেহুল চোকসিকে। আবেদনকারীকে ভারতে নিয়ে যাওয়াই ছিল উদ্দেশ্য্।" তারা মনে করেন, চোকসি প্রত্যাবর্তন করলে ন্যায্য বিচার বা চিকিৎসা না পাওয়ার ঝুঁকির সম্মুখীন হতে পারেন ভারতে।"

ইন্টারপোলের কার্যক্রমের সাথে যুক্ত বিশ্বস্ত ব্যক্তিরা জানিয়েছে, মেহুল চোকসি অ্যান্টিগুয়া ও বারবুডা থেকে অপহরণের উদ্ধৃতি দিয়ে তাঁর রেড নোটিশ পর্যালোচনার জন্য গত বছর বৈশ্বিক সংস্থার কাছে আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতেই এই তাঁর রেড নোটিশ প্রত্যাহার করা হয়েছে।

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, "আমরাদৃঢ়ভাবে ইন্টারপোলে তার অভিযোগের বিরোধিতা করেছি। যদি তার রেড নোটিশ সরিয়ে দেওয়া হয়, তাহলে সে অ্যান্টিগুয়া থেকে পালিয়ে যেতে পারে। অ্যান্টিগাতে তাকে প্রত্যর্পণের প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তা ধাক্কা খাবে বলেও ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে।

মেহুল চোকসি অভিযোগ করেন, তাকে অ্যান্টিগা থেকে ভারতীয় এজেন্টরা অপহরণ করেছিলেন। ২০২১-এর ২৩ মে একটি ইয়টে করে ডমিনিকাতে নিয়ে গিয়েছিল। পরের দিন তাকে ডোমিনিকাতে নিয়ে যাওয়ার পর ভারত সরকার ২৮ মে দ্বীপ থেকে তার নির্বাসন সুরক্ষিত করার আশায় তদন্তকারীদের একটি দল নিয়ে হাজির হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+