নোট বাতিলের পর সুইস ব্যাঙ্কে ভারতীয়দের 'কালো টাকা' বিনিয়োগ বেড়েছে ৫০ শতাংশ হারে
সুইস ব্যাঙ্কে ভারতীয়দের জমা টাকার পরিমাণ ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে ২০১৭ সালের তথ্য জানাচ্ছে।
সুইস ব্যাঙ্কে ভারতীয়দের জমা টাকার পরিমাণ ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে ২০১৭ সালের তথ্য জানাচ্ছে। আগের তিনবছরে তা অনেকটা কমে এসেছিল। তবে গতবছরে তা ৫০ শতাংশ বেড়ে (আনুমানিক ৭ হাজার কোটি টাকা) গিয়েছে বলে খবর। যার পুরোটাই কালো টাকা বলে সন্দেহ করা হচ্ছে।

বেড়েছে টাকার পরিমাণ
সবমিলিয়ে সুইস ব্যাঙ্কে বিদেশি সঞ্চয়কারীদের জমা অর্থের পরিমাণ ৩ শতাংশ বেড়েছে। ২০১৭ সালে তা ১০০ লক্ষ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। সুইস ন্যাশনাল ব্যাঙ্ক বার্ষিক সরকারি তথ্য প্রকাশ করে সেটাই জানিয়েছে।

তিন বছর থমকে ছিল
কালো টাকার বিরুদ্ধে অভিযান চলছে বলে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দাবি করেছে। যার জেরে ২০১৬ সালের শেষে নোট বাতিলের মতো বড় পদক্ষেপ করা হয়েছে। তা সত্ত্বেও ২০১৭ সালেই এত পরিমাণ কালো টাকা সুইস ব্যাঙ্কে জমা হওয়া বেশ বড় ঘটনা বলেই মনে করা হচ্ছে।

২০১৬ সালে সবচেয়ে কম
২০১৬ সালে সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত সম্পদের পরিমাণ ৪৫ শতাংশ কমে (৪৫০০ কোটি টাকা) এসেছিল। ১৯৮৭ সালে ইউরোপীয় দেশটি বিনিয়োগকারীদের নাম প্রকাশ্যে আনার পর থেকে এতটা নিচে তার আগে কোনওদিনও নামেনি।

২০১৭-য় বেড়েছে অনেকটাই
তবে সুইজারল্যান্ডের সরকারি ব্যাঙ্ক জানাচ্ছে, ২০১৭ সালে তা বেড়ে (৬৮৯১ কোটি টাকা) গিয়েছে। যা ২০১৬ সালের শেষে অনেকটা তলানিতে ছিল।

একযুগ আগে ছিল সর্বোচ্চ
ঘটনা হল, ২০০৬ সালে সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত টাকার পরিমাণ ছিল ২৩ হাজার কোটি টাকা। পরে তা ২০০৮ সাল নাগাদ অনেকটা কমে আসে। তবে ২০১১ সালে ১২ শতাংশ, ২০১৩ সালে ৪৩ শতাংশ ও ২০১৭ সালে ফের ৫০ শতাংশ হারে বেড়ে গিয়েছে।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications