৯ বছরেই মোবাইল অ্যাপ বিষ্ময় বালকের! ১৩ বছরে সফটঅয়্যার কোম্পানি
১৩ বছরের বিষ্ময় বালক আদিথ্যন রাজেশ। ভারতীয় বংশোদ্ভুত এই বালক বর্তমানে দুবাইয়ের বাসিন্দা।
১৩ বছরের বিষ্ময় বালক আদিথ্যন রাজেশ। ভারতীয় বংশোদ্ভুত এই বালক বর্তমানে দুবাইয়ের বাসিন্দা। চার বছর আগে সে প্রথম মোবাইল অ্যাপ তৈরি করেছিল। বর্তমানে সে সফটঅয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির মালিক। অন্তত সংবাদ মাধ্যমের খবর এমনটাই।

আদতে কেরলের বাসিন্দা আদিথ্যন রাজেশ নয় বছর বয়সে তৈরি করে ফেলেছিল মোবাইল অ্যাপ্লিকেশন। সেটা ছিল তার শখের। এখন সে ক্লায়েন্টদের জন্য লোগো তৈরির পাশাপাশি ওয়েবসাইট ডিজাইনও করে।
পাঁচ বছর বয়সে প্রযুক্তিতে দক্ষ এই বালক, কম্পিউটার ব্যবহার শুরু করেছিল। দুবাই-এর এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বর্তমানে ১৩ বছর বয়সে ট্রাইনেট সলিউশন নামে একটি কোম্পানিও খুলেছে।
আদিথ্যন রাজেশ জানিয়েছে, কেরলের থিরুভিল্লায় জন্ম তার। পাঁচবছর বয়সেই দুবাইয়ে চলে যায় সে। তার বাবা তাকে বিবিসি টাইপিং-এর ওয়েবসাইট দেখিয়েছিলেন। যেখানে ছোট ছাত্রছাত্রীরা টাইপ শিখতে পারে।
নিজের কোম্পানিতে কর্মীর সংখ্যা তিন। যারা সবাই আদিথ্যনের বন্ধু কিংবা স্কুলের ছাত্র।
সে নিজেই জানিয়েছে, কোম্পানির মালিক হতে গেলে তার বয়স হতে হবে ১৮। যদিও সে কোম্পানির মতোই কাজ করে বলে জানিয়েছে। নতুন কোম্পানি এখনও পর্যন্ত ১২ ক্লায়েন্টের কাজ করেছে বলে দাবি করেছে আদিথ্যন রাজেশ।
-
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও -
আরও শক্তিশালী হল VerSe Innovation, সংস্থার বোর্ডে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন পিআর রমেশ











Click it and Unblock the Notifications