India-Bangladesh: বাংলা থেকে আলু রফতানি বন্ধ হতেই মাথায় হাত বাংলাদেশের! জানেন সে দেশে কত দাম? আকাশ থেকে পড়বেন

India-Bangladesh: আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে আলু রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার! সেই মতো আলু রফতানি সম্পূর্ণ ভাবে বন্ধ রয়েছে। এমনকি বাংলাদেশেও সোমবার থেকে আর কোনও আলু রফতানি হচ্ছে না। আর তাতেই মাথায় হাত বাংলাদেশের।

হাসিনা সরকারের পতনের পর থেকে শাকসবজি সমস্ত কিছু আকাশছোঁয়া। কার্যত বাংলাদেশের বাজারে গিয়ে হাত পুড়ছে সে দেশের আমজনতা। আর এর মধ্যে আলু রফতানি বন্ধ হওয়াতে আরও দাম বাড়ার আশঙ্কা (India-Bangladesh) ।

India-Bangladesh

India-Bangladesh: বাংলাদেশে আলুর দাম কত?

বাংলা থেকে বাংলাদেশে বিপুল পরিমান আলু রফতানি হয়ে থাকে (India-Bangladesh) । কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত বন্ধ করা হয়েছে সমস্ত রফতানি। আর তাতে বাংলাদেশের মাটিতে আলুর দাম ব্যাপক ভাবে বাড়তে পারে বলে আশঙ্কা।

বর্তমানে সে দেশের বাজারে বাংলাদেশের টাকায় পুরান আলুর দাম ৮০ টাকা কিলোগ্রাম (56.75 Indian Rupee)। নতুন আলু ১০০ টাকা কিলোগ্রাম (70.94 Indian Rupee)। মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন সিদ্ধান্তে আলুর দাম আরও বাড়বে বলে আশঙ্কা। সে দেশ বসবাসকারী মানুষের পক্ষে তা কেনা আগামীদিনে অসম্ভব হয়ে যেতে পারে বলেও আশঙ্কা।

India-Bangladesh: রবিবার শেষ আলু রফতানি হয়েছে

খবর অনুযায়ী, বাংলাদেশে রবিবার ১৭ টি ট্র্যাকে করে আলু রফতানি করা হয়েছে। আগেই স্লট বুকিং ছিল এই ট্রাকগুলির। আর সেই কারণে সেগুলি ওপার বাংলায় যাওয়ার অনুমতি পেয়েছে। তবে নতুন করে কোনও স্লট বুকিং নেই। ফলে আর কোনও ট্রাক আলু নিয়ে ওপার বাংলায় যাচ্ছে না। এমনটাই জানিয়েছেন এক্সপোর্ট এন্ড ইমপোর্ট অ্যাসোসিয়েশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলু রফতানি নিয়ে জানিয়েছেন, কিছু লোক বাইরে এক্সপোর্ট করে ব্যবসার জন্য। আমরা ৭৫% পেঁয়াজ উৎপাদন করি। কিন্তু লোকে বাইরে পাঠাচ্ছে। আমাদের পরিষ্কার সিদ্ধান্ত, আগে বাংলা পাবে, তারপর বাকিরা। ((India-Bangladesh)

India-Bangladesh: পেঁয়াজ যাচ্ছে বাংলাদেশে

আলু রফতানি বন্ধ হলেও এখনও পর্যন্ত পেঁয়াজ রফতানি স্বাভাবিক আছে বলেই জানা গিয়েছে। তবে যেভাবে সে দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা চলছে তার বিরুদ্ধে বাংলাদেশকে বয়কটের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, হিন্দুদের উপর হামলা বন্ধ না হলে বাংলাদেশে আলু পেঁয়াজ রফতানি সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হবে (India-Bangladesh) ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+