ইমরান খানের শপথগ্রহণে আমন্ত্রিতদের তালিকায় নরেন্দ্র মোদী! কী বলছে পিটিআই
পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান। তিনি চান শপথে হাজির থাকুন নরেন্দ্র মোদী।
পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খান। তিনি চান, সার্কভুক্ত গোষ্ঠীর দেশগুলির রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানাতে। যার মধ্যে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এমনটাই জানিয়েছে পিটিআই।

২৫ জুলাই পাকিস্তানের সাধারণ নির্বাচনে সবচেয়ে বড় দল হিসাবে জয়লাভ করেছে পিটিআই। সেই দলের নেতা হিসাবে ৬৫ বছর বয়সী ইমরান খান আগামী ১১ অগাস্ট শপথ নেবেন।
সার্কভুক্ত দেশের নেতাদের আমন্ত্রণের বিষয়টি দুই একদিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে। এছাড়া ইমরান জেতার পরে মোদী নিজে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। এই ঘটনাও দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। ইমরান নিজেও মোদীর ফোন পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন। আলোচনাই যে সমস্যা সমাধানের একমাত্র পথ তা বারবারই বলেছেন।
বিভিন্ন সময়ে উত্তজনাপূর্ণ সম্পর্ক থাকলেও ২০০৮ মুম্বই হামলার পরে ভারত-পাকিস্তান দুই দেশের সম্পর্কই অবনতি হয়েছে। নরেন্দ্র মোদীর শপথগ্রহণে নওয়াজ শরিফ এসেছেন। মোদী নিজে আচমকা শরিফের বাড়ির অনুষ্ঠানে পৌঁছে গিয়েছেন। তা সত্ত্বেও সীমান্ত সমস্যা ও সীমান্ত সন্ত্রাস বন্ধ হয়নি।
২০১৬ সালের শুরুতে পঞ্জাবে সেনা ঘাঁটিতে জঙ্গি আক্রমণ হয়। তারপরে কাশ্মীরে জঙ্গি হামলা করে পাক জঙ্গিরা। তারপর ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালায়। সবমিলিয়ে এখনও পরিবেশ তিক্ত হয়ে রয়েছে। মোদী পাকিস্তানে গেলে তার কী প্রতিক্রিয়া আগামিদিনে দুইদেশের কূটনীতিতে পরে, সেটাই এখন দেখার।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications