ফের ভারতে নকল টাকার জাল বিছিয়ে দেওয়ার চক্রান্ত করছে পাকিস্তান, বলছে গোপন রিপোর্ট
নোট বাতিলের তিন বছর হতে চলল ভারতে। ২০১৬ সালের নভেম্বরের শুরুতে কালো টাকার জোগান ও জঙ্গিদের আর্থিক মদত বন্ধ করতে ভারত সরকার হাজার ও পাঁচশো টাকার নোট বন্ধ করেছে।
নোট বাতিলের তিন বছর হতে চলল ভারতে। ২০১৬ সালের নভেম্বরের শুরুতে কালো টাকার জোগান ও জঙ্গিদের আর্থিক মদত বন্ধ করতে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার হাজার ও পাঁচশো টাকার নোট বন্ধ করা প্রয়োজন বলে দাবি করে তা কার্যকর করে। তারপর বাজারে আসে ২ হাজার টাকার নোট। মাঝে কিছুদিন বন্ধ থাকলেও পাকিস্তান ফের জাল ভারতীয় টাকা ছাপাতে শুরু করে দিয়েছে। সেই টাকা চোরাচালান যেমন হচ্ছে, তেমনই লস্কর, জঈশ জঙ্গিদের কাযকলাপকে আরও ছড়িয়ে দিতে এই টাকা ব্যবহার করা হবে বলে গোপন রিপোর্টে জানা গিয়েছে।

জাল টাকার চালান
গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তান থেকে প্রচুর পরিমাণে জাল টাকা ভারতে চালান হচ্ছে। ২০১৬ সালে নোট বাতিলের আগে যে গোষ্ঠী এই কাজ করত, তাদেরই ফের 'অ্যাক্টিভ' করা হয়েছে। সেই গ্যাং, সিন্ডিকেটই ফের সক্রিয় হয়ে উঠেছে।

ব্যবহার করা হচ্ছে প্রতিবেশীদের
শুধু তাই নয়, কূটনৈতিক ক্ষমতার অপব্যবহার করে পাকিস্তান নেপাল, বাংলাদেশ ও অন্য দেশগুলিকে ব্যবহার করে ভারতে জাল নোট ছড়িয়ে দিতে চাইছে। আগের চেয়ে অনেক খুঁতহীন ভারতীয় টাকা তৈরিতে মদত করছে খোদ পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই।

পাকিস্তানের পর্দাফাঁস
গত মে মাসে ডি কোম্পানির সদস্য ইউনুস আনসারি ও সঙ্গে আরও তিন পাকিস্তানি নাগরিককে কাঠমান্ডু বিমানবন্দরে ধরা হয়। বাজেয়াপ্ত হয় ৭৬.৭ লক্ষ টাকা। তাদের জেরা করেই নতুন পরিকল্পনা ফাঁস হয়েছে।

পাঞ্জাবে ড্রোন দিয়ে অস্ত্র পাচার
এরপরই ২২ সেপ্টেম্বর পাঞ্জাবে খালিস্তানি জিন্দাবাদ ফোর্সের কাছ থেকে ১০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এছাড়াও পাঁচটি একে ৪৭ রাইফেল, ৩০টি বোর পিস্তল, নয়টি হ্যান্ড গ্রেনেড, পাঁচটি স্যাটেলাইট ফোন, দুটি মোবাইল, দুটি ওয়্যারলেস সেট উদ্ধার হয়েছে। যা ড্রোনে করে পাকিস্তান থেকে এদেশে নাশকতা ছড়াতে পাঠানো হয়েছিল।

কূটনৈতিক সম্পর্কের অপব্যবহার
সবচেয়ে বড় কথা, পাকিস্তান কূটনৈতিক ছাড়কে হাতিয়ার করে সেদেশের সরকারি বিমানে জাল নোটের বান্ডিল বাংলাদেশ, নেপাল সহ বিভিন্ন দেশে পাঠাচ্ছে। তারপর তা ভারতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। গোটা ঘটনার নেতৃত্বে রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই।

ভারতে নাশকতার লক্ষ্য পাকিস্তানের
শুধু নিজেদের দেশে জাল ভারতীয় নোট ছেপে তা চালান করাই নয়, পাকিস্তান ও সেদেশের আইএসআই বাংলাদেশের বিভিন্ন জঙ্গিগোষ্ঠী যেমন - হিজাব-উত-তাহরির, আনসারুল্লাহ বাংলা, জামাত শিবিরকে নাশকতা ছড়ানোর উদ্দেশে টাকার জোগান দিয়ে যাচ্ছে। অর্থাৎ যেকোনও ভাবেই হোক, ভারতকে অর্থনৈতিক দিক থেকে পঙ্গু করে দেওয়ার লক্ষ্যেই ছক কষে চলেছে পাকিস্তান।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications