বোরখা নিয়ে তালিবানি ফতোয়ার বিরুদ্ধে ঐতিহ্যবাহী রঙিন পোশাকে অভিনব প্রতিবাদ আফগান মহিলাদের! নেট পাড়ায় ঝড়
বোরখা নিয়ে তালিবানি ফতোয়ার বিরুদ্ধে ঐতিহ্যবাহী রঙিন পোশাকে অভিনব প্রতিবাদ আফগান মহিলাদের! নেট পাড়ায় ঝড়
যে আতঙ্ক তাঁদের তাড়া করে বেড়িয়েছে, সেই আতঙ্কই কার্যত বাস্তব হল। আফগানিস্তান মুলুকে তালিবান মসনদ দখলের পর থেকেই একাধিক ফতোয়া জারি হয়েছে। তারমধ্যে অন্যতম হল, মহিলাদের বোরখা পরতে হবে, এবং তা আবশ্যিক। ২০ বছর আগে ঠিক এমনই ফতোয়া গোটা আফগানিস্তান জুড়ে ছিল। এরফলে গত ১৫ অগাস্ট ২০২১ সালে যখন কাবুলের পতন হল, তখন বহু মহিলাই আশঙ্কা করেছিলেন যে তখতে ফিরে আফগান মহিলাদের উপর নানান ফতোয়া জারি করতে পারে তালিবানরা। আর বাস্তবের মাটিতেও তেমনটাই হল। একনজরে দেখা যাক, তালিবান ফতোয়ার প্রতিবাদে আফগান মহিলারা কোন পদক্ষেপ নিয়েছেন।
|
অনলাইনে প্রতিবাদ
কথায় বলে, পেশী শক্তি যেখানে থেমে যায়, সেখানেই বুদ্ধিমত্তার জয় হয়। তালিবানি পেশীশক্তির সঙ্গে যেখানে বিরোধী জোট কার্যত ব্যাকফুটে চলে যাচ্ছে আফগানিস্তানে, সেখানে দেশের মহিলারা এবার প্রতিবাদের হাতিয়ার তুলে নিলেন হাতে। বোরখা নিয়ে তালিবানি ফতোয়ার প্রতিবাদ করে বহু আফগান মহিলা,রঙিন পোশক পরে অনলাইনে ছবি পোস্ট করছেন। ছবির হ্যাশট্যাগ 'ডু নট টাচ মাই ক্লথস', যে শব্দবন্ধনীর অর্থ, 'আমার পোশাক ছোঁবে না'। এর মাধ্যমেই তারা ইন্টারনেটে কার্যত ঝড় তুলেছেন।
|
ঐতিহ্য থেকে সরে আসেননি তাঁরা
এদিকে, দেখা যাচ্ছে, ঐতিহ্য থেকে সরে না এসে, তাঁরা দেশের পরম্পরা মেনে রীতিমতো, চেনা ছন্দের পোশাকে নিজেকে আবৃত করেছেন। আর সেই পরম্পরা মাফিক পোশাকের ঘরানা রঙিন ! বরোখা না পরে , মুখ দেখিয়ে এই প্রতিবাদে , আফগান মহিলারা অনলাইনে তালিবানি ফতোয়ার বিরুদ্ধে সরব হয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে যে, মহিলারা ঐতিহ্যবাহী পোশাকের পাশাপাশি আফগান গহনাতেও নিজেদের সাজিয়ে তালিবানি নির্দেশকে কার্যত উপেক্ষা করছেন।
|
রবিবার রাত থেকে ঝড়
দেখা যাচ্ছে, ইন্টারনেট খুললেই রবিবার রাত থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তের আফগান মহিলারা এই পোশাক পরে নিজের মাতৃভূমে নিপীড়িত বহু মহিলার হয়ে প্রতিবাদের কণ্ঠ ধারণ করেছেন। উল্লেখ্য, আফগান মাটিতে যেখানে পেশীবলে রেজিসটেন্স ফোর্স পাঞ্জশিরে তালিবানের বিরুদ্ধে রক্ত ঝরাচ্ছে, সেখানে সেদেশের মহিলারাও যে তালিবান বিরোধিতায় দৃপ্ত কণ্ঠে প্রতিবাদ করছেন, তা ফের একবার দেখল দুনিয়া। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিশ্বের নানা প্রান্তে আলোচনা হচ্ছে। ইন্টারনেটে কার্যত ভাইরাল মহিলাদের আট থেকে আশির এই প্রতিবাদ।
|
তাঁরা বেছে নিয়েছেন 'রঙ'
কেউ মাথায় ওড়না দিয়েছেন, কেউ বা গায়ে। তবে বোরখার কালো বা ধূসর রঙের জায়গায় রয়েছে রঙিন পোশাক। এই পোশাকের রঙ দিয়েই কার্যত তালিবানি হুঁশিয়ার , রক্ত চক্ষুর সামনামানি হচ্ছেন আফগান মহিলারা। আফগানিস্তানর বিভিন্ন অংশে মহিলাদের জন্য যে বিভিন্ন ধরনের পোশাক রয়েছে , তা পরে নিয়ে, আফগান মহিলারা কার্যত নিজের মাতৃভূমির রঙিন এক ছবিএ এই অভিনব প্রতিবাদের মাধ্যমে তুলে ধরেছেন। যা নিয়ে তুঙ্গে আলোচনা শুরু হয়েছে ইন্টারনেটে।












Click it and Unblock the Notifications