মৃত্যুদণ্ডের কায়দায় ৮ বছরের বালক-সহ ৫ জনকে গুলি করে হত্যা বন্দুকবাজের
মৃত্যুদণ্ডের কায়দায় ৮ বছরের বালক-সহ ৫ জনকে গুলি করে হত্যা করা হল মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে। এক বন্দুকবাজ টেক্সাসের বাড়িতে হানা দিয়ে আট বছর বয়সী বালক-সহ পাঁচ জনকে হত্যা করে। শনিবার গুলিবর্ষণের পর ওই বন্দুকধারী দৃষ্কৃতীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে এই বন্দুকবাজ হামলায় গণহত্যার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ এই ঘটনায় তদন্তে নেমেছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, বন্দুকধারী পাশের উঠোনে পাঁচ জনকে দাঁড় করিয়ে খুন করে। এআর-১৫ বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছে বলে জানা গিয়েছে।

যে পরিবারের উপর এই আঘাত নেমে আসে তারা বারবার ধরে শিশুটিকে ছেড়ে দেওয়ার আবেদন করেছিল। কিন্তু কারো কোনো আবেদনে কর্ণপাত করেনি বন্দুকবাজ। সান জ্যাকিন্টো কাউন্টির শেরিফ গ্রেগ ক্যাপার্স বলেন, শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ এই খবর শোনার পর ঘটনাস্থলে গিয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখে চমকে উঠেছিলেন।
এই ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন ৮ থেকে্ ৪০ বছর বয়সী পাঁচ জন। বাড়ির সামনের দরজা থেকে বেডরুম পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল হয়েছিল মৃতদেহ। গণহত্যা থেকে বেঁচে যাওয়া দুটি শিশুকে টুই মহিলার মৃতদেহের উপর শুয়ে থাকতে দেখা যায়।

তিনি বলেন, "এই দৃশ্য দেখে আমার মনে হয়েছে, ওই দুই মহিলা আসলে শিশুদের ঘুম পাড়াচ্ছিলেন। তাঁরা বাচ্চাদের বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিলেন বলেও তাঁর মনে হতে পারে। তিনি আরও বলেন, নিহতদের গুলি করা হয়েছিল মৃত্যুদণ্ড কার্যকর করার কায়দায়। গুলি করা হয়েছিল মাথায়।
পুলিশের তরফে জানানো হয়েছে, হত্যাকারী মদ্যপান করছিল, তারপর বলেছিল আমার সামনের উঠানে যা করতে চাই তাই করব। হত্যালীলার সময় ওই বাড়িতে ১০ জন ছিলেন। তারা চিহ্নিত করার চেষ্টা করছে বন্দুকধারীকে। তিনি মেক্সিকো থেকে োই বন্দুকধারী আসতে পারে বলে মনে করা হচ্ছে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications