বাংলাদেশে সংখ্যালঘু হত্যা : ৯ হাজার জনকে গ্রেফতার হাসিনা সরকারের
ঢাকা, ১৩ জুন : কট্টরপন্থীদের শায়েস্তা করতে গত কয়েকদিন ধরেই গোটা বাংলাদেশ জুড়ে সাঁড়াশি অভিযান চালাচ্ছে শেখ হাসিনা সরকার। আর সেই সূত্রেই সবমিলিয়ে প্রায় ৯ হাজার সন্দেহভাজনকে নানা অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে গ্রেফতার করা হয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, এই জঙ্গি দমন অভিযানে গ্রেফতার হওয়াদের মধ্যে ১১৯ জন জঙ্গি কার্যকলাপের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে। যার মধ্যে জামাত-উল মুজাহিদিন, হিজবুল তাহরির, আনসার আল ইসলাম, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ ও আল্লাহর দল জঙ্গি সংগঠনের সদস্যরা রয়েছে।

বাংলাদেশের ময়মনসিং, রাজশাহী, খুলনা, পাবনা, যশোর, সাতক্ষীরা, সিলেট, বরিশাল, ঢাকা সহ প্রায় সবকটি জেলাতেই সাঁড়াশি অভিযান চালানো হয়েছে এবং সব জায়গা থেকেই জঙ্গি ও সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা।
গ্রেফতার হওয়া দুষ্কৃতীদের কাছ থেকে নানা ধরনের আগ্নেয়াস্ত্র, গুলি-বোমা, কট্টরপন্থী বই সহ বহু জিনিস উদ্ধার হয়েছে। এখন দেখার এই অভিযান কবে গিয়ে শেষ হয়।
প্রসঙ্গত, গত কয়েকবছর ধরেই বাংলাদেশে একের পর এক মুক্তচিন্তাকামী ব্লগার ও সমাজকর্মীকে খুন করছে কট্টরপন্থী সংগঠনের সদস্যরা। এর পাশাপাশি সংখ্যালঘু হিন্দুদেরও নিত্য়দিন খুন করা হচ্ছে। এর বিরুদ্ধেই তৎপর হয়েছে হাসিনা সরকার। অপরাধীরা কেউ পার পাবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড়












Click it and Unblock the Notifications