UNGA Meet: কিছু দেশ অ্যাজেন্ডা তৈরি করে চাপিয়ে দেবে? রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে যা বললেন জয়শঙ্কর
UNGA Meet: কিছু দেশ মিলে এজেন্ডা তৈরি করত! যদিও আজ সেদিন চলে গিয়েছে। রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে এমনটাই বার্তা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। আজ মঙ্গলবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মন্তব্য রাখেন তিনি। আর সেখান থেকে নাম না করে চিনকে ফের একবার একহাত নেন বিদেশমন্ত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৭৮তম বার্ষিক অধিবেশনে শুরু হয়েছে। আর সেই অধিবেশনেই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন জয়শঙ্কর। এদিন সভায় বক্তব্যের শুরুতেই তিনি যে ভারত থেকে প্রতিনিধিত্ব করছেন তা উল্লেখ করেন। দেশের নাম পরিবর্তন নিয়ে জোর চর্চা চলেছে।

বিশেষ করে জি-২০ এর রাষ্ট্রপতির আমন্ত্রণ পত্রে ভারতের উল্লেখ ছিল। এমনকি বৈঠকেও মোদীর নেমপ্ল্যাটে ইন্ডিয়া নয়, ছিল ভারতের উল্লেখ। আর তা নিয়ে কম বিতর্ক হয়নি। আর সেই বিতর্কের মধ্যে রাষ্ট্রসংঘের অধিবেশনেও কেন্দ্রীয় বিদেশমন্ত্রীর মুখে ভারতেরই নাম।
জয়শঙ্কর বলেন, বিশ্ব বর্তমানে অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। আর তা সাক্ষী সবাই। তবে আগে কিছু দেশ মিলে এজেন্ডা তৈরি করত। কিছু দেশও তাঁদের সঙ্গে সেই এজেন্ডাতে যোগ দেবে বলেও ভেবে নিত। কিন্তু সেদিন অতীত হয়ে গিয়েছে। রাষ্ট্রসংঘে দাঁড়িয়ে এদিন এভাবেই চিনকে আক্রমণ শানান প্রধানমন্ত্রী মোদী ঘনিষ্ঠ এই কেন্দ্রীয়মন্ত্রী।
একই সঙ্গে কানাডা ইস্যুতেও বক্তব্য রাখেন। জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদ কিংবা হিংসার বিরুদ্ধে কোনও দেশের প্রতিক্রিয়ার ভিত্তি রাজনৈতিক সুবিধা হতে পারে না। উল্লেখ্য, কানাডায় বিচ্ছিন্নবাদী খালিস্তানি নেতার মৃত্যুতে ভারতের এজেন্সির দিকে আঙুল তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী। এই অবস্থায় বার্তা ভারতের।
#WATCH | EAM Dr S Jaishankar at the United Nations General Assembly in New York
— ANI (@ANI) September 26, 2023
"...India also seeks to promote cooperation with diverse partners. From the era of non-alignment, we have now evolved to that of 'Vishwa Mitra - a friend to the world'. This is reflected in our… pic.twitter.com/ruFLitNYV6
একই সঙ্গে ফের একবার United Nations Security Council (UNSC) এ বদল আনার দাবি তোলেন এস জয়শঙ্কর। বলেন, দ্রুত গতিতে সময় বদল ঘটছে। এখন সমস্ত দেশের কথাই শোনা উচিৎ। কূটনীতি এবং আলোচনার মাধ্যমেই সমস্ত উত্তেজনা এবং সমস্যার সমধান সম্ভব বলেও মন্তব্য করেন বিদেশমন্ত্রী।
বিশ্বের দরবারে জি-২০ এর প্রসঙ্গও এদিন তুলে ধরেন তিনি। কীভাবে এত বড় একটি বৈঠক তাঁরা সফল করেছে তা ওই অধিবেশনে তুলে ধরেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications