ফেসবুকে আসছে আপত্তিকর মন্তব্য লুকিয়ে রাখার 'ডাউনভোট' বাটন
ফেসবুকে লাইক দেয়া যায়, কিন্তু 'ডিসলাইক' বাটন কেন নেই, সে প্রশ্ন অনেকের। এবার ফেসবুক নিয়ে আসছে আপত্তিকর মন্তব্য লুকিয়ে রাখার 'ডাউনভোট' বাটন।
ফেসবুকে আপত্তিকর বা অপছন্দের মন্তব্য যারা মুছে ফেলতে বা লুকিয়ে রাখতে চান, তাদের জন্য আসছে 'ডাউনভোট' বাটন।
এ নিয়ে যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে সীমিত আকারে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছে ফেসবুক। তবে এটিকে 'ডিসলাইক' বাটন বলতে নারাজ তারা।
ফেসবুক ব্যবহারকারীরা বহুদিন ধরেই একটি 'ডিসলাইক' বা অপছন্দ করার বাটন যোগ করার জন্য অনুরোধ জানাচ্ছিলেন।
যুক্তরাষ্ট্রের অল্পসংখ্যাক ফেসবুক ব্যবহারকারী পরীক্ষামূলকভাবে 'ডাউনভোট' বাটন ব্যবহারের সুযোগ পাচ্ছেন।
ফেসবুক সম্প্রতি এরকম আরও কিছু উদ্যোগ নিয়েছে নানা ধরণের সমালোচনার জবাবে।
'কেট ক্রাঞ্চ' নামের একটি সাইটের কাছে ফেসবুক কর্তৃপক্ষ 'ডাউনভোট' বাটন নিয়ে তাদের নিরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন: এবার কেন হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেয়নি বিএনপি
সুখী হওয়ার পাঁচটি উপায়: অধ্যাপকের পরামর্শ
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিনিস্কার্ট পরে প্রতিবাদ
অন্য কিছু সোশ্যাল মিডিয়া সাইটে এরকম 'ডাউনভোট' বাটন আগে থেকে আছে। এর মাধ্যমে অজনপ্রিয় পোস্টগুলো যাতে কম দেখা যায়, সেই ব্যবস্থা করা যায়।
ফেসবুক যে 'ডাউনভোট' বাটন নিয়ে পরীক্ষা চালাচ্ছে, সেটিতে ক্লিক করলে সংশ্লিষ্ট মন্তব্যটি আর দেখা যাবে না। ফেসবুক ব্যবহারকারীরা এভাবে আপত্তিকর, বিভ্রান্তিকর বা অপ্রাসঙ্গিক পোস্ট বা মন্তব্য লুকিয়ে রাখবে পারবেন।
তবে এই ডাউনভোট দিয়ে পুরো পোস্টটিকে আড়াল করা যাবে না বা নিউজ ফিডের র্যাংকিং এ এটির অবস্থান পরিবর্তন করা যাবে না।
বিশ্লেষকরা বলছেন, ফেসবুক এখন চেষ্টা করছে নিজেদের একটি দায়িত্বশীল প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরতে। তাদের এই সর্বশেষ উদ্যোগকে সেই লক্ষ্যেই আরেকটি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
শুক্রবার ফেসবুক আরও ঘোষণা করেছে যে তারা লন্ডনে তাদের প্রকৌশলীর সংখ্যা বাড়িয়ে দ্বিগুন করছে। এদের কাজ হবে ফেসবুক ব্যবহারকারীরা যেসব সমস্যার মুখোমুখি হচ্ছেন তার সমাধান করা।
প্রতারণা, হয়রানি, মিথ্যে খবর থেকে শুরু করে নানা ধরণের সমস্যার সমাধান খুঁজে বের করা হবে তাদের দায়িত্ব।
ফেসবুক একই সঙ্গে 'রাজনৈতিক রেষারেষি' ঠেকাতে এক কোটি ডলারের একটি তহবিল গঠনেরও ঘোষণা দিয়েছে।
এই তহবিলের অর্থ দেয়া হবে চার্চ গ্রুপ, স্পোর্টস ক্লাব বা এ ধরণের অরাজনৈতিক গোষ্ঠীগুলোকে।
ফেসবুক মনে করছে এ ধরণের অরাজনৈতিক গোষ্ঠীগুলোকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে রাজনৈতিক বিভেদ ঘোচানো যাবে।
ফেসবুকের একজন মুখপাত্র বলেন, " আমাদের লক্ষ্য হচ্ছে লোকজনকে তাদের চেয়ে ভিন্ন এমন লোকের সঙ্গে মিশতে উৎসাহিত করা।"
ফেসবুক গ্রুপগুলো এই তহবিলের অর্থের জন্য আবেদন করতে পারবে। ব্রিটেনের পাঁচটি কমিউনিটি গ্রুপকে তাদের কাজের জন্য এক মিলিয়ন ডলার করে দেয়া হবে।
আরও প্রায় একশো গ্রুপকে দেয়া হবে ৫০ হাজার ডলার করে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?













Click it and Unblock the Notifications