দারুন খবর! চার বছরের বেতন কর্মচারীদের একেবারে 'Bonus' হিসাবে দিচ্ছে এই সংস্থা
গোটা বিশ্বজুড়ে একাধিক বড় বেসরকারি সংস্থায় চলছে কর্মী ছাঁটাই! কার্যত অর্থনৈতিক অবস্থা কিছুটা হলেও তলানিতে এসে ঠেকেছে। এই অবস্থায় কর্মচারীদের ৫০ মাসের বেতন বোনাস হিসাবে ঘোষণা করল এই কোম্পানি। 'স্টেলার বোনাস' দেওয়ার সিদ্ধা
গোটা বিশ্বজুড়ে একাধিক বড় বেসরকারি সংস্থায় চলছে কর্মী ছাঁটাই! কার্যত অর্থনৈতিক অবস্থা কিছুটা হলেও তলানিতে এসে ঠেকেছে। এই অবস্থায় কর্মচারীদের ৫০ মাসের বেতন বোনাস হিসাবে ঘোষণা করল এই কোম্পানি। 'স্টেলার বোনাস' দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। এককালীন এই বেতন বোনাস হিসাবে দেওয়া হবে।
আর তা ঘোষণা করতেই খুশির হাওয়া সংস্থার কর্মচারীদের মধ্যে। কিন্তু কেন সংস্থা এককালীন বোনাস কর্মচারীদের দিতে চলেছে?

তাইওয়ানের অন্যতম বড় সংস্থা Evergreen Marine Corp
তাইওয়ানের অন্যতম বড় সংস্থা Evergreen Marine Corp। তারাই কর্মচারীদের চার বছর অর্থাৎ ৫০ মাসের বেতন বোনাস হিসাবে দেওয়ার ঘোষণা করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী এই খবরের সত্যতা যাচাই করেছেন বলেই প্রকাশিত খবরে বলা হয়েছে। ওই ব্যক্তি জানিয়েছেন, স্টেলার বোনাস দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত আছে। আর তা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, সংস্থার হয়ে যারা তাইওয়ানে থেকে কাজ করেছেন তাঁদেরকেই এই বোনাস হিসাবে এই টাকা দেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মচারীদের চাকরির গ্রেড, কাজের ভিত্তিতে বোনাস দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

ব্যবসা এবং লাভ দুটোই ভালো হয়েছে।
যদিও সংস্থার তরফে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সম্প্রতি সংস্থার তরফে একটি বার্তা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বোনাস দেওয়ার কারণের বিষয়ে বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে। আর সেই মতো ২০২২ সালে সংস্থার ব্যবসা এবং লাভ দুটোই ভালো হয়েছে। আর তা হওয়ার জন্যে কর্মচারীদের অবদানকে মাথায় রেখেছে এই সংস্থা। আর তা মাথায় রেখেই বিপুল অঙ্কের এই বোনাস কর্মচারীদের দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

সবাই যদিও এক টাকা পাচ্ছেন না
বলে রাখা প্রয়োজন, করোনার সময়ে শিপিং ইন্ড্রাস্ট্রিতে ব্যাপক ভালো ব্যবসা হয়েছে। পণ্যের চাহিদা বেড়েছে। আর এই কারণেই কোম্পানির মুনাফাও ২০২০ সালের তুলনায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকারও বেশি হয়েছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, ৩০ ডিসেম্বর সংস্থার তরফে একাধিক কর্মচারীকে এই বোনাসের টাকা দেওয়া হয়েছে। যদিও সংস্থার সঙ্গে যুক্ত সবাইকে এক অর্থের বোনাস অবশ্য দেওয়া হয়নি। কিছু কর্মচারী জানিয়েছেন, তাঁরা শুধুমাত্র বেতনের পাঁচ থেকে আট গুন অর্থই পেয়েছেন।

ঘুরে দাঁড়িয়েছে সংস্থা
Evergreen Marine Corp-এর শেয়ার মার্কেটে অনেক সময় ওঠা-নামার মধ্যে দিয়ে গিয়েছে। 2021 সালে, কোম্পানির স্টক 250 শতাংশ বৃদ্ধি পেয়ে ছিল। যদিও গত বছর সংস্থার শেয়ারের বড়সড় পতন ঘটেছে। প্রায় ৫৪ শতাংশ ধাক্কা লেগেছে। কিন্তু এরপরেও সংস্থা ঘুরে দাঁড়িয়েছে বলে খবর।
-
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভারতের জন্য হরমুজ খুলে দিল ইরান, বন্ধুত্বপূর্ণ ৫টি দেশের ওপর অবরোধ থাকবে না -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের












Click it and Unblock the Notifications