কারচুপি করেছেন নওয়াজ শরিফ ও মেয়ে মরিয়ম! হাইকোর্টে অভিযোগ ইমরান খানের দলের
নির্বাচনে কারচুপির অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। তাদের অভিযোগ, পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ সুপ্রিমো নওয়াজ শরিফ এবং তাঁর মেয়ে মরিয়ামের বিরুদ্ধে। শনিবার তারা লাহোর হাইকোর্টে পিএমএল-এন নেতাদের জয়কে চ্যালেঞ্জ করেছে।
ইমরানের দল পিটিআই বলেছে, নির্বাচন কমিশন ভোট গণনার সময় সঠিক পদ্ধতি অনুসরণ করেনি। নির্বাচনে হেরে যাওয়ার পিটিআই সমর্থিত প্রার্থীরা দাবি করেছেন, পাকিস্তানের নির্বাচন কমিশন জাল ফলাফলের ভিত্তিতে নওয়াজ ও মরিয়মকে জয়ী ঘোষণা করেছে।

উল্লেখ করা প্রয়োজন, নির্বাচন কমিশন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই-এর কাছ থেকে তাদের প্রতীক ক্রিকেট ব্যাট ছিনিয়ে নিয়েছিল। তারপরেও বিপুল সংখ্যক আসনে তেহরিক-ই-ইনসাফ পার্টির প্রার্থীরা তাঁদের মনোনয়ন জমা দেন এবং নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নওয়াজ শরিফ জাতীয় পরিষদের ১৩০ নম্বর আসন থেকে পিটিআই সমর্থিক ইয়াসমিন রশিদের বিরুদ্ধে ১,৭২,০০০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ইয়াসমিন পেয়েছিলেন ১,১৩,০০ ভোট। অন্যদিকে মরিয়ম নওয়াজ পিটিআই সমর্থিত ফারুক শাহজাদার বিরুদ্ধে জাতীয় পরিষদের ১১৯ নম্বর আসন থেকে ৮৩ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন।
হাইকোর্টে একজন আবেদনকারী বলেছেন, তিনি ফর্ম ৪৫ অনুযায়ী শরিফের বিরুদ্ধে জিতেছেন। পরে পাকিস্তান নির্বাচন কমিশন ফর্ম ৪৭ জারি করে নওয়াজ শরিফকে জয়ী ঘোষণা করে। একইভাবে ফারুক শাহজাদা দাবি করেছেন, ভোট কেন্দ্রের ফর্ম ৪৫ অনুযায়ী মরিয়ম ও হেরেছিলেন। কিন্তু তাঁকে ফর্ম ৪৭-এর মাধ্যমে জয়ী ঘোষণা করা হয়েছে।
এখানেই শেষ নয়, পিটিআই সমর্থিত আরেক পরাজিত প্রার্থী মুলতানে পিপিপির প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির জয়কে চ্যালেঞ্জ করেছেন। জেলবন্দি পাকিস্তানের পূর্বতম বিদেশমন্ত্রী মাহমুদ কুরেশির মেয়ে শাহর বানোও তাঁর পরাজয়কে চ্যালেঞ্জ করেছেন।
পাকিস্তানের নির্বাচনে ফর্ম ৪৫ হল, গণনার ফলাফলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কোনও ভোট কেন্দ্রের ভোটদানের ফল নথিভুক্ত করে এই ফর্ম ৪৫।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications