Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিরোধীদের দাবিকে মর্যাদা! বাংলাদেশে নির্বাচনের দিন পিছল

বাংলাদেশে সাধারণ নির্বাচনের দিন পরিবর্তন করা হল। আগের ঘোষণায় ২৩ ডিসেম্বরে কথা বলা হলেও, নতুন ঘোষণায় তা হবে ৩০ ডিসেম্বর। বিএনপি-সহ বিরোধীদলগুলি নির্বাচন পিছনোর জন্য আবেদন করেছিল।

বাংলাদেশে সাধারণ নির্বাচনের দিন পরিবর্তন করা হল। আগের ঘোষণায় ২৩ ডিসেম্বরে কথা বলা হলেও, নতুন ঘোষণায় তা হবে ৩০ ডিসেম্বর। বিএনপি-সহ বিরোধীদলগুলি নির্বাচন পিছনোর জন্য আবেদন করেছিল। সেই আবেদনে সাড়া দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

বিরোধীদের দাবিকে মর্যাদা! বাংলাদেশে নির্বাচনের দিন পিছল

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জানিয়েছেন, দেশের সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। চেয়েছিলেন তারা। সেই রকমই হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

আগের ঘোষণায় মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ১৯ নভেম্বর। নতুন ঘোষণায় মনোনয়ন জমা দেওয়া যাবে ২৮ নভেম্বর পর্যন্ত। তবে মনোনয়ন পত্র পরীক্ষা ও প্রত্যাহারের দিন পরে জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

৮ অক্টোবর নির্বাচনের দিন ঘোাষণার সময় জানানো হয়েছিল, ২২ নভেম্বর মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছিল ২৯ নভেম্বর।

নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়ায় বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে ধন্যবাদ জানিয়েছেন, যুক্ত ফ্রন্টের চেয়ারম্যান একিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

জাতীয় ঐক্য ফ্রন্টও নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে ভোট একমাস পিছনোর দাবি করেছিল। রবিবার ঢাকার প্রেসক্লাবে এই দাবি করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। ভোট পিছনোর দাবি করেছিল বাম গণতান্ত্রিক জোটও।

এর আগে ২০১৪-র সাধারণ নির্বাচন বয়কট করেছিল বিএনপি।

তিনশোটি আসনের জন্য ভোট নেওয়া হবে প্রায় ৪০ হাজার বুথে। প্রায় ৬ লক্ষ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে ভোটের জন্য। বাংলাদেশে এবারই প্রথম অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+