Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্টরমি কাণ্ডে মুখ খুললেন ট্রাম্প, নিজের যৌন কেলেঙ্কারি নিয়ে কী বললেন

স্টরমি ড্যানিয়েলস কাণ্ডে ট্রাম্প বলেছেন, অর্থ দেওয়ার ব্যাপারে তিনি কিছুই জানতেন না। ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন যে স্টরমির মুখ বন্ধ করার জন্য টাকা দিয়েছেন তা তিনি জানতেন না।

প্রথমে সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন। পরে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছিল ট্রাম্পের আইনজীবী পর্ন তারকা স্টরমি ড্যানিয়েলসকে ১ লক্ষ ৩০ হাজার ডলার দেওয়ার যে দাবি করেছেন তা তাঁর ব্যক্তিগত। সেই সম্পর্কে প্রেসিডেন্ট কিছু জানেন না। সেই প্রসঙ্গেই মুখ খুলে ট্রাম্পও একই কথা বললেন।

স্টরমি কাণ্ডে মুখ খুললেন ট্রাম্প, কী বললেন তিনি

স্টরমি ড্যানিয়েলস কাণ্ডে ট্রাম্প বলেছেন, অর্থ দেওয়ার ব্যাপারে তিনি কিছুই জানতেন না। ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন যে স্টরমির মুখ বন্ধ করার জন্য টাকা দিয়েছেন তা তিনি জানতেন না।

গত কয়েকমাস ধরে স্টরমি ড্যানিয়েলস কাণ্ডে ঝড় বয়ে যাচ্ছে আমেরিকায়। তারপরে ট্রাম্পের এই বিবৃতি নতুন করে বিতর্ক উসকে দিতে পারে।

ট্রাম্পকে একেরপর এক প্রশ্ন সাংবাদিকেরা করেছেন। তাতে ট্রাম্প উত্তেজিত হয়েছেন। বলেছেন, যা প্রশ্ন কোহেনকে করতে। কারণ তিনি এসব জানেন না। অভিযোগ উঠেছে, এই ধরনের পেমেন্টের জন্য একটি ফান্ড তৈরি করেছিলেন ট্রাম্প। সেটাও অস্বীকার করেছেন তিনি।

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একদশকের বেশি আগে যৌনতায় লিপ্ত হন স্টরমি। সেই ঘটনায় মুখ বন্ধ রাখতে ২০১৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনের আগে স্টরমিকে ১ লক্ষ ৩০ হাজার ডলার ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন দেন বলে অভিযোগ।

এই প্রসঙ্গেই কয়েকদিন আগে মুখ খুলে স্টরমি জানান, ট্রাম্পের বিষয়ে না এগোতে এক আগন্তুক তাঁকে হুমকি দিয়ে সতর্ক করে যায়। এই হুমকি তাঁকে দেওয়া হয় ২০১১ সালে লাস ভেগাসের একটি পার্কিংয়ে। এছাড়া মাইকেল কোহেনের বিরুদ্ধেও মিথ্যা বলার অভিযোগে মামলা করেছেন স্টরমি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+