Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নীল ছবির তারকার সঙ্গে কেলেঙ্কারি! আজই গ্রেফতার তাহলে হতে পারেন ডোনাল্ড ট্রাম্প?

Donald Trump News: গ্রেফতার হতে পারেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! এমনটাই আশঙ্কা। ২০১৬ সালে রাষ্ট্রপতি নির্বাচন চলাকালীন, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট পর্ণ স্টার পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ প্রদানের অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, তা ধামাচাপা দিতে আরও বড় অভিযোগ সামনে আসে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। আর এই সমস্ত অভিযোগেই গ্রেফতার করা হতে পারে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে। যা আমেরিকার ইতিহাসে ব্যতিক্রমী ঘটনা হতে পারে বলে মত বিশ্লেষকদের।

ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করা হতে পারে

ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করা হতে পারে

মনে করা হচ্ছে গ্র্যান্ড জুরি সোমবার গভীর রাতে বা বুধবার ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করতে পারে। ম্যানহাটনের জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের অফিস পুরো ঘটনার তদন্ত করছে। সত্যিই কি ২০১৬ সালে রাষ্ট্রপতি নির্বাচন চলাকালীন নীলছবির তারকা স্টর্মি ড্যানিয়েলসকে টাকা দেওয়া হয়েছিল? আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার দেওয়া হয় কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আর এই তদন্তে যদি সত্যি বেরিয়ে আসে তাহলে ট্রাম্পের জেলে যাওয়া কার্যত নিশ্চিত বলা হচ্ছে।

 ট্রাম্প নিজেই গ্রেফতারের আশঙ্কা করছেন।

ট্রাম্প নিজেই গ্রেফতারের আশঙ্কা করছেন।

যদিও ডোনাল্ড ট্রাম্প নিজেই গ্রেফতারের আশঙ্কা করছেন। এমনকি এই বিষয়ে টুইটও করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি লিখছেন, কোনও অভিযোগ প্রমাণিত হয়নি। আর তা না সত্ত্বেও রিপাবলিকান রাষ্ট্রপতি প্রার্থী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার করা হতে পারে। এমনকি পুরো বিষয়টিতে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে এই আশঙ্কা প্রকাশের পর থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন ট্রাম্পের অনুগামীরা। যা নিয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে একাধিক জায়গাতে।

ঘটনা আসলে কি?

ঘটনা আসলে কি?

অন্যদিকে রয়টার্সের খবর অনুযায়ী, ইতিমধ্যে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি গ্র্যান্ড জুরির সামনে ইতিমধ্যে প্রমান্য নথি পেশ করা হয়েছে বলেই জানা গিয়েছে। যেখানে বলা হচ্ছে, ২০০৬ সালে ডোনাল্ড ট্রাম্প নীল ছবির তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করেছিল। যার আসল না স্টেফনি ক্লিকফোর্ড বলে খবর। তবে পুরো বিষয়টি নিয়ে মুখ বন্ধ রাখতে ১ লাখ ৩০ হাজার ডলার নিয়েছিল বলে অভিযোগ। রিপোর্টে বলা হয়েছে যে, উকিলের মাধ্যমে সেই টাকা নাকি যায় ওই তারকার কাছে। পরে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কোম্পানি থেকে সেই টাকা তোলেন ট্রাম্প। এমনটাই দাবি করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প সেই অর্থ পরিশোধকে 'আইনি ফি' হিসাবে দেখান। ফলে পুরোটাই বেআইনি এবং অবৈধ।

কেন মুখ খুলেছিলেন নীল ছবির ওই তারকা-

কেন মুখ খুলেছিলেন নীল ছবির ওই তারকা-

নির্বাচনের মুখে একের পর এক বিস্ফোরক দাবি করেছিলেন স্টর্মি ড্যানিয়েলস। ডোনাল্ড ট্রাম্প তাঁর সঙ্গে দিনের পর দিন এক বিছানাতে ছিলেন। শুধু তাই নয়, রিয়েলিটি শো 'দ্য অ্যাপ্রেন্টিস'-এর অংশ হবেন বলেও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তাঁকে কথা দিয়েছিলেন বলেও দাবি তাঁর। দ্য নিউ ইয়র্ক টাইমের প্রকাশিত খবর অনুযায়ী, একাধিক সময়ে ট্রাম্প তাঁকে ফোন করতেন। যদিও পরে ফোন করা বন্ধ করে দেন বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এই সমস্ত কেলেঙ্কারি টাকা দিয়ে ঠেকানোর চেষ্টা করলেও ট্রাম্প শেষ মুহূর্তে পারেননি। একের পর এক খবর সামনে বেরিয়ে আসতে শুরু করে। এই অবস্থায় প্রাক্তন ফাস্ট লেডির সঙ্গে ডিভর্সের জায়গাতে চলে আসে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+