ঢাকায় সৌদি কূটনীতিক হত্যায় একজনের মৃত্যুদণ্ড
২০১২ সালের মার্চ মাসে ঢাকার গুলশানে সৌদি কূটনীতিক খালাফ আল আলীকে গুলি করে হত্যা করা হয়।হাইকোর্ট ২০১৩ সালের নভেম্বর মাসে একজনের মৃত্যুদণ্ড বহাল রাখে, তিনজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে
ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যার ঘটনায় এক আসামীর মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন এবং একজনকে খালাস দিয়েছে আপীল বিভাগ।
এর রায়ের মাধ্যমে হাইকোর্টের রায় বহাল রেখেছে।
বুধবার দায়িত্বরত প্রধান বিচারপতির নেতৃত্বে আপীল বিভাগের একটি বেঞ্চ এ রায় দেয়।
২০১২ সালের মার্চ মাসে ঢাকার গুলশানে সৌদি কূটনীতিক খালাফ আল আলীকে গুলি করে হত্যা করা হয়।
এর একমাস পরে তদন্তের অগ্রগতি পর্যালোচনা করতে সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর একটি দল ঢাকায় এসেছিল।
২০১২ সালের ডিসেম্বর মাসে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল সে মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দেয়।
এরপর হাইকোর্ট ২০১৩ সালের নভেম্বর মাসে একজনের মৃত্যুদণ্ড বহাল রাখে, তিনজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে খালাস দেয়।
খালাফ আল আলী উদ্দেশ্যমূলক ডাকাতির ঘটনায় হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন বলে হাইকোর্টের রায়ে উল্লেখ করা হয়।
খালাফ আল আলী ছিলেন ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসের দ্বিতীয় সচিব।
সৌদি আরবের সাথে কূটনীতিক সম্পর্ককে বাংলাদেশের তরফ থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়।
খালাফ আল আলী হত্যাকাণ্ডের পর বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার একধরনের চাপে পড়েছিল বলে বিভিন্ন গণমাধ্যমে খবরা-খবর প্রকাশিত হয়।
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের মধ্যেও একধরনের উদ্বেগ কাজ করছিল। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব গিয়ে সে দেশের পররাষ্ট্র মন্ত্রীর সাথে কথা বলেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications