মিউনিখের শপিং সেন্টারে বন্দুকবাজের হামলা, মৃত ৯ ,আহত কমপক্ষে ২০

মিউনিখ, ২২ জুলাই : বন্দুকবাজের হামলা এবার জার্মানির মিউনিখে। শহরের একটি শপিং সেন্টারে শুক্রবার বন্দুকবাজের ক্রমাগত এলোপাথারি গুলিতে কমপক্ষে ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত প্রায় ১০ জন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জার্মান পুলিশের তরফে জানানো হয়েছে। [জার্মানির ট্রেনে হামলাকারী জঙ্গি তাদের সদস্য, ভিডিও প্রকাশ করে জানাল আইএস]

বন্দুকবাজের হামলার পর দক্ষিণ জার্মানির এই শহরের অলিম্পিক স্টেডিয়াম পুলিশ ঘিরে ফেলে। বিশাল মাত্রায় পুলিশি অভিযান শুরু হয় এলাকায়। মিউনিখ পুলিশ টুইটারের মাধ্যমে সাধারণ মানুষকে সতর্কবার্তা দিয়েছে যাতে ওই এলাকা দিয়ে যাতায়াত মানুষ এড়িয়ে যান। [ব্রাজিলের জঙ্গিদের দিয়েই রিও অলিম্পিকে হামলা চালানোর ফন্দি আইএসের]

মিউনিখের শপিং সেন্টারে বন্দুকবাজের হামলা, মৃত ১,আহত কমপক্ষে ১০

পুলিশের তরফে মৃতের সংখ্যা ৯ বলে জানানো হয়েছে। জার্মানির সংবাদমাধ্যমের একাংশের খবর অনুযায়ী, এই সংখ্যাটি আরও বেশি। সূত্রের খবর অনুযায়ী মিউনিখে দ্বিতীয় রাউন্ড গুলিবর্ষণ শুরু হয় মেট্রো স্টেশনের কাছে। যদিও এই বিষয়ে নিশ্চিত খবর পাওয়া যায়নি। [ফের ফ্রান্সে ভয়াবহ জঙ্গি হামলা, নিহত ৮৪, আহত ১২০, তিন মাসের জরুরি অবস্থা জারি]

শুক্রবার যে শপিং সেন্টারে হামলা চালানো হয়েছে, তা মিউনিখ অলিম্পিক স্টেডিয়ামের পাশেই। এখানেই ১৯৭২ সালে অলিম্পিক চলার সময় প্যালেস্তাইনের জঙ্গিরা ১১ জন ইজরায়েলের অ্যাথলিটকে বন্দি বানিয়ে পরে তাদের হত্যা করেছিল।

সূত্রের খবর অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা নাগাদ এক বন্দুকবাজ মলের মধ্যে ঢুকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। সেই সময়ে মলে বহু সংখ্যায় মানুষ উপস্থিত ছিল। পরে আত্মঘাতী হয়েছে বন্দুকবাজ। ঘটনার দায় এখনও কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+