Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দাউদ ফোনে কারোর সঙ্গে যোগাযোগ রাখছে না গত ৩ বছর ধরে ! 'ডন' কোথায় ,চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে

'৯৩ মুম্বই বিস্ফোরণের মূলচক্রী তথা আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম এই মুহূর্তে কোথায়? এই প্রশ্নের উত্তরে একাধিক চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছেন ভারতীয় গোয়েন্দারা। ভারতীয় গোয়েন্দা বিভাগের সাম্প্রতিক রিপোর্ট বলছে, সন্ত্রাসবাদী হামলা ও বিভিন্ন অপরাধ মূলক কাজে দীর্ঘ কয়েক বছর ধরে সমর্থন ও টাকার যোগানকারী দাউদ গত ৩ বছর ধরে 'রেডিও অ্যাক্টিভিটি' র বাইরে। অর্থাৎ ফোনে কারোর সঙ্গে যোগাযোগ রাখা ছেড়ে দিয়েছে সে। এই আন্ডারওয়ার্ল্ড ডনকে নিয়ে রীতিমতো তোলপাড় ভারতীয় গোয়েন্দাদের নতুন রিপোর্টে।

 ভারতীয় গোয়েন্দাদের নতুন রিপোর্ট কী বলছে?

ভারতীয় গোয়েন্দাদের নতুন রিপোর্ট কী বলছে?

ভারতের 'মোস্ট ওয়ান্টেড' অপরাধী আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম। একসময়ে মুম্বইয়ের ত্রাস হয়ে উঠেছিল। ভারতের বিভিন্ন জায়গায় হামলার নেপথ্যেও উঠে এসেছে বহুবার দাউদের নাম। আর এমন এক অপরাধীকে ধরতে তার দিকে কড়া নজর রয়েছে ভারতীয় গোয়েন্দাদের। আর সেই সূত্রেই গত কয়েক বছরে দাউদের ফোন মারফৎ গতিবিধি নজরে রেখেছেন ভারতীয় গোয়েন্দারা।

 ৩ বছরে ফোনে যোগাযোগ থেকে উধাও দাউদ!

৩ বছরে ফোনে যোগাযোগ থেকে উধাও দাউদ!

ভারতীয় গোয়েন্দা রিপোর্ট বলছে, গত ৩ বছর ধরে ফোন কারোর সঙ্গে যোগাযোগ রাখছে না দাউদ। শেষবার তাকে ১৫ মিনিট ফোনে কথা বলতে শোনা যায়। সেই ফোনের রেকর্ডিং এসে পৌঁছয় দিল্লি পুলিশের কাছে। সেটি ছিল ২০১৬ সালের নভেম্বর মাস। এরপর থেকে আর কোনও দিনই দাউদকে ফোনে কথা বলতে শোনা যায়নি।

 ২০১৬ সালের শেষ ফোনে কী বলেছিল দাউদ?

২০১৬ সালের শেষ ফোনে কী বলেছিল দাউদ?

দিল্লি পুলিশের এক আইপিএস অফিসার সংবাদ সংস্থা আইএএনএসকে জানিয়েছেন, ২০১৬ সালের শেষ ফোনে দাউদ কথা বলার সময় মদ্যপ অবস্থায় ছিল বলে ধারণা পুলিশের। সেই দিন নিজের শাগরেদের সঙ্গে ফোনে কথা বলেছিল দাউদ। কোনও ব্যক্তিগত বিষয় নিয়ে দাউদ কথা বলছিল বলে ধারণা পুলিশের। কোনও মতেই সেদিন দাউদ আন্ডারওয়ার্ল্ডের কাজ নিয়ে কথা বলেনি বলে ধারণা গোয়েন্দাদের।

 দাউদের বর্তমান ডেরা কোথায়?

দাউদের বর্তমান ডেরা কোথায়?

গোয়েন্দা রিপোর্ট বলছে, দাউদের বর্তমান ডেরা সেই করাচিই। বারবার তার ফোনের রেকর্ডিং ট্য়াপ হয়েছে বলে সম্ভবত ফোনে যোগাযোগ রাখা ছেড়ে দিয়েছে আন্ডারওয়ার্ল্ড ডন। দিল্লি পুলিশ জানিয়ে দিয়েছে, তাঁদের কাছে পোক্ত প্রমাণ রয়েছে যে দাউদ করাচিতে বহাল তবিয়তে বসে নিজের গ্যাং এর কাজ চালাচ্ছে। তবে ফোনে যোগাযোগ ছেড়ে দিয়েছে সে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+