যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়ার বিরুদ্ধে আবারও নকলের অভিযোগ
ফার্স্ট লেডি মেলানিয়ার প্রকাশ করা বুকলেটের সঙ্গে ব্যাপক মিল রয়েছে ওবামা প্রশাসনেরে সময় বের করা একটি বুকলেটের। দুটির আকার এবং বিষয়বস্তুতে শুধু নয়, লেখাতেও অনেক মিল।
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প অনলাইনে শিশুদের নিরাপত্তা বিষয়ে যে বুকলেট প্রকাশ করেছেন, সেটি কি ওবামা শাসনামলে একই বিষয়ে প্রকাশ করা বুকলেটের হুবহু নকল?
মাত্র গতকালই বেশ ঢাক-ঢোল পিটিয়ে মেলানিয়া ট্রাম্প শিশুদের অনলাইনে নিরাপদ রাখার বিষয়ে তার প্রচারণা শুরু করেছেন।
এ উপলক্ষে তাঁর প্রকাশ করা বুকলেটটির নাম "টকিং উইথ কিডস এবাউট বিয়িং অনলাইন"। এটির সঙ্গে ব্যাপক মিল রয়েছে চার বছর আগে ওবামা প্রশাসনের সময় বের করা একই বিষয়ক একটি বুকলেটের। দুটি বুকলেটের আকারে শুধু নয়, লেখাতেও অনেক মিল।
এই দুটি বুকলেটের অদ্ভূত মিল নিয়ে টুইটারে অনেকেই প্রশ্ন তুলেছেন।
দ্য রুড পান্ডিত নামে একজন লিখেছেন, 'মজার তথ্য: হোয়াইট হাউজ ঢাক পেটাচ্ছে যে 'টকিং উইথ কিডস এবাউট বিয়িং অনলাইন' নামি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং 'ফেডারেল ট্রেড কমিশনের' বুকলেট। আসলে বুকলেটটির ভূমিকাটি ছাড়া আর পুরোটাই ওবামা আমলে এফটিসি'র প্রকাশ করা বুকলেটের হুবহু নকল।"
ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বলেছেন, তিনি 'বি বেস্ট' বলে যে প্রচারণার উদ্যোগ নিয়েছেন, সেটির উদ্দেশ্য শিশুদের সামাজিক, মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেয়া।
সোমবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে তিনি এটির উদ্বোধন করেন।
তিনি বলেন, সোশ্যাল মিডিয়া শিশুদের ওপর ইতিবাচক এবং নেতিবাচক- দু ধরণের প্রভাবই রাখতে পারে। কিন্তু বেশিরভাগ সময় একটি নেতিবাচক ভাবেই ব্যবহার করা হয়।
মেলানিয়া ট্রাম্প 'সাইবার বুলিয়িং' বা অনলাইনে লোকজনকে যারা উত্যক্ত-হয়রানি করে, তাদের বিরুদ্ধে কাজ করার কথা বলেছেন এর আগেও।
কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার স্বামী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই যেভাবে টুইটারে বিভিন্ন আক্রমণাত্মক পোস্ট দেন সেগুলির প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন।
সাংবাদিক ক্যাথি আরিউ লিখেছেন, মেলানিয়া সাইবার বুলিদের বিরুদ্ধে কথা বলছেন। এটা পরিহাসের মতো শোনাচ্ছে। তার স্বামী নিজেই একজন বড় সাইবার বুলি বলে পরিচিত।
মেলানিয়া ট্রাম্পের বিরুদ্ধে নকলের অভিযোগ নিয়ে এ ধরণের বিতর্ক আগেও হয়েছে। দুবছর আগে রিপাব্লিকান পার্টির সম্মেলনে তিনি দৃঢ় পারিবারিক মূল্যবোধ সম্পর্কে একটি বক্তৃতা দেন। সেই বক্তৃতাও ছিল সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার দেয়া একটি বক্তৃতার প্রায় হুবহু নকল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?













Click it and Unblock the Notifications