ডোকলাম নিয়ে গা-জোয়ারি করছে বেজিং, দাবি ভারতের, পাল্টা যুদ্ধের হুমকি চিনের
ভূটানের তরাই এলাকা ডোকলাম নিয়ে চিন বড্ড বাড়াবাড়ি করছে বলেই মত ভারতের।
ভূটানের তরাই এলাকা ডোকলাম নিয়ে ভারত-চিন দ্বন্দ্ব ক্রমেই গুরুতর হচ্ছে। গত কয়েকদিনে বারবারই চিন ডোকলাম নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে চলেছে। সীমান্তে অচলাবস্থার জন্য সরাসরি ভারতকে দায়ী করেছে। যদিও এই ঘটনায় চিন বড্ড বাড়াবাড়ি করছে বলেই মত ভারতের।

ভূটান সীমান্তে ডোকলামের তরাই এলাকা নিয়ে বেশ কিছুদিন ধরেই ভারত-চিন দ্বন্দ্ব চলছে। চিন প্রথম থেকেই এই এলাকায় দখলদারি নিয়ে আক্রমণাত্মক ভূমিকা নিয়েছে। কূটনৈতিক পথে চিনকে শান্ত করে সীমান্তে শান্তি ফেরাতে উদ্যোগী ভারত। যদিও সেনা না সরলে কোনও আলোচনা করবে না বেজিং তা স্পষ্ট জানিয়েছে।
চিনের দাবি, ডোকলাম নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে চারটি দেশকে নিজেদের অবস্থা ব্যাখ্যা করেছে চিন। তবে কোন দেশ তা জানায়নি। এদিকে জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সের সঙ্গে চিন কথা বলেনি। বাকী রইল শুধু রাশিয়া। ভ্লাদিমির পুতিনের দেশকে চিন কিছু জানিয়েছে কিনা তা স্পষ্ট নয়।
ডোকলাম নিয়ে ভারত রাজনীতি করছে বলে মত চিনের। এর ফল গুরুতর হতে পারে বলে চিন রীতিমতো হুমকি দিচ্ছে। শুধু চিনা কূটনীতিকরাই নয়, চিনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমসও এই ঘটনায় ভারতকে ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করেছে। বারবার যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে। এই অবস্থায় আগামিদিনে পরিস্থিতি কোনদিকে গড়ায় সেটাই এখন লক্ষ্যণীয়।
ঘটনা হল, চিন বিতর্কিত ডোকলাম তরাই এলাকাকে নিজেদের বলে দাবি করে সেখানে রাস্তা তৈরি করতে উদ্যত হয়। ভূটান জানিয়েছে, এই এলাকা চিনের নয়। বস্তুত ভারত-ভূটান-চিন সীমান্তের মাঝের একটি বিতর্কিত অংশ এটি। আর সেজন্যই ভূটানের পাশে দাঁড়িয়ে ডোকলামে সেনা নামিয়েছে ভারত। চিনের রাস্তা তৈরির পরিকল্পনা আটকে দেওয়া হয়েছে। যা নিয়ে চিন কার্যত ফুঁসে উঠে যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে চলেছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications