লাদাখ নিয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্করের বক্তব্যের উত্তর দিল চিন
লাদাখ নিয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্করের বক্তব্যের উত্তর দিল চিন
শেষ একবছর ধরে লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষ বেড়েছে। প্রতিবারই চিনের লাল ফৌজ অবৈধভাবে ভারতীয় সীমান্তে পা রাখতে গিয়ে সেনাবাহিনীর প্রতিরোধের সামনে পড়েছে৷ শেষ কয়েক বছরে লাদাখ সীমান্তে নিজেদের ডিফেন্সিভ নীতি থেকে সরে 'অফেন্সিভ ডিফেন্স' নীতি নিয়েছে ভারত৷ সম্প্রতি এ বিষয়ে কড়া বক্তব্য রেখেছিলেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার তারই উত্তর দিল চিন।

কী বলছে চিন?
বেজিংয়ের বিদেশমন্ত্রকের বক্তব্য, পূর্ব লাদাখে এখন যে পরিস্থিতি রয়েছে তা দীর্ঘায়িত হওয়াতে দ্বিপাক্ষিক সম্পর্ককে নেতিবাচক ভাবে প্রভাবিত করছে। সীমান্তে দু'দেশের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে পারস্পরিক আলোচনার মাধ্যমে তাঁর 'জরুরী চিকিৎসার' প্রয়োজন৷ এ জন্য আলোচনায় প্রস্তুত চিন৷
বুধবার দুসানবে একটি এসিও সম্মেলনে এক ঘন্টার বেশি সময় ধরে এস জয়শঙ্কর এবং চিনা সমকক্ষ ও রাজ্য কাউন্সিলর ওয়াং ই-র মধ্যে আলোচনা হয়৷ যেখানে জয়শঙ্কর বলেছিলেন যেভাবে চিন বারবার সীমান্ত চুক্তি লঙ্ঘন করে সংঘর্ষের পরিস্থিতি তৈরি করছে তা মেনে নেওয়া কখনও ভারতের পক্ষে সম্ভব নয়৷ যতক্ষণ না পর্যন্ত চিনের তরফে এই সীমান্ত রেখা লঙ্ঘনের চেষ্টা বন্ধ হচ্ছে ততক্ষণ কোনও দ্বিপাক্ষিক আলোচনায় ফলপ্রসূ হবে না৷ না ভারত চিন সম্পর্কের উন্নতি সম্ভব হবে৷

দুসানবে তে ভারত-চিন বৈঠক
তাজিকিস্তানের রাজধানী দুসানবেতে ভারত-চিন পররাষ্ট্র লেভেলের বৈঠকটিতে পূর্ব লাদাখের স্পর্শকাতর পয়েন্টেগুলি থেকে দু'দেশের সেনাবাহিনী সরানোর আলোচনা হয়েছিল৷ তার আগেই গত ফেব্রুয়ারিতে পেগং হ্রদ অঞ্চল থেকে সেনা ও অস্ত্র প্রত্যাহার করে চিন। গত বছর মে থেকই সংঘর্ষ এড়ানোর কথা বলছে দু'দেশ।

কী বলছে চিনা ওয়েবসাইট?
জয়শঙ্করের সাথে মিঃ ওয়াংয়ের আলোচনার বিষয়ে বৃহস্পতিবার একটি চিবা ওয়েবসাইটে একটি বিবৃতি পোস্ট করা হয়েছে। বিবৃতিতে চিনা পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে ভারত-চিন সম্পর্ক সংবেদনশীল জায়গাতে রয়েছে। তবে দু'দলের সেনা প্রত্যাহারের পর থেকেউ এলএসি-র পরিস্থিতি অনেকটায় সহজ হচ্ছে। গ্যালওয়ান উপত্যকা এবং প্যাংগং হ্রদ থেকেও সেনা সরানোর কথা বলছে দু'দেশ।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications