সিএএ কার্যকর হওয়ায় পাকিস্তানি হিন্দুদের অনুপ্রবেশ বাড়ছে

সিএএ কার্যকর হওয়ায় পাকিস্তানি হিন্দুদের অনুপ্রবেশ বাড়ছে

গোটা দেশে সিএএ কার্যকর করতে মরিয়া মোদী সরকার। পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের অমুসলিমদের নাগরিকত্ব প্রদান করা হবে এই আইনে। বিরোধীরা এর বিরোধিতায় সরব হয়েছে। মনে করা হচ্ছে মোদী সরকারের এই সিদ্ধান্তে পাকিস্তানি হিন্দুদের ভারতে অনুপ্রবেশ আরও বাড়বে। দেখা গিয়েছে সিএএ কার্যকর হওয়ার পরেই ফেব্রুয়ারি মাসের প্রথমেই কয়েকশো পাকিস্তানি হিন্দু ভারতে অনুপ্রবেশ করেছে।

পাকিস্তানি হিন্দুদের অনুপ্রবেশ বাড়বে

পাকিস্তানি হিন্দুদের অনুপ্রবেশ বাড়বে

সিএএ কার্যকরে ভারতে পাকিস্তানি হিন্দুদের অনুপ্রবেশের সংখ্যা বেড়েছে। গত তিন মাসে ভারতের আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ২,৬০৪ জন পাকিস্তানি হিন্দু অনুপ্রবেশ করেছে। তারমধ্যে ১৩২৮ জন ভারতে এসেছেন ২৫ দিনের পর্যটক ভিসা নিয়ে। কিন্তু ভারতে আসার পর আর তাঁরা পাকিস্তানে ফিরতে চাইছেন না। ভারতের নাগরিকত্ব চাইছেন তাঁরা। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কয়েকশো পাকিস্তানি হিন্দু ভারতে অনুপ্রবেশ করেছে। শিখ অনু্প্রবেশকারীর সংখ্যা ৬৫ থেকে বেড়ে ২০০ হয়ে গিয়েছে। গত তিন মাসে রেকর্ড সংখ্যাক পাকিস্তানি হিন্দু ভারতে অনুপ্রবেশ করেছে বলে খবর।

ধর্মান্তর আর অত্যাচার থেকে বাঁচতেই এই অনুপ্রবেশ

ধর্মান্তর আর অত্যাচার থেকে বাঁচতেই এই অনুপ্রবেশ

পাকিস্তানে অমুসলিমরা অত্যন্ত সংকটের মধ্যে বসবাস করে তা নিয়ে কোনও দ্বিমত নেই। প্রায়ই হিন্দু খ্রিষ্টান পরিবারের মেয়েদের অপরহণ করে ধর্মান্তরিত করার ঘটনা প্রকাশ্যে আসে। কয়েকদিন আগেই পাঞ্জাব প্রদেশে িশখ পরিবারের এক তরুণীকে ধর্মান্তরিত করে বিয়ের ঘটনায় শোরগোল পড়েছিল রাজনৈতিক মহলে। এই ধরনের ঘটনা পাকিস্তানে সাধারণ ঘটনা হয়ে গিয়েছে। সেকারণেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ভারতে চলে আসার চেষ্টা করছেন অমুসলিমরা।

শিখ গুরুদ্বার কমিটির আবেদন

শিখ গুরুদ্বার কমিটির আবেদন

পািকস্তানে অত্যন্ত সংকট জনক পরিস্থিতির মধ্যে রয়েছে শিখরা। এমনই দাবি করেছেন দিল্লির শিখ গুরুদ্বার কমিটি। সেকারণে পাকিস্তান থেকে ভারতে আসা শিখ অনুপ্রবেশকারীদের ভারতের নাগরিকত্ব প্রদানের অনুরোধ জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কাছে কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+