লন্ডনে আজ দেয়া হবে রন্ধণশিল্পের অস্কার বলে খ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস
কারি অ্যাওয়ার্ডসের প্রবর্তক বাংলাদেশী বংশোদ্ভূত এনাম আলী বলছেন, প্রবাসীদের সম্মানিত করার লক্ষ্যেই শুরু হয়েছিল তাঁর এই প্রচেষ্টা।
ব্রিটেনের কারি শিল্পের অস্কার নামে পরিচিত ব্রিটিশ কারি এওয়ার্ডস দেয়া হবে আজ রাতে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী থেকে শুরু করে নামী-দামী সব ব্যাক্তিরা থাকনে এই অনুষ্ঠানে।
দেশটিতে ব্যাপক জনপ্রিয় বাংলাদেশী ও ভারতিয় খাবার। এগুলো ব্রিটিশ কারি নামে পরিচিত।
তা রান্না করেন এমন একজন শেফ আর একটি রেস্টুরেন্টকে বছরের সেরা হিসেবে পুরস্কার দেয়া হয়।
২০০৫ সালে 'ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস'এর প্রবর্তন করেন বাংলাদেশী বংশোদ্ভূত এনাম আলী। ব্রিটেনের রেস্তোঁরা শিল্পে দক্ষিণ-পূর্ব এশিয়ার অভিবাসীদের অবদানের স্বীকৃতি দেয়ার লক্ষ্যে নেয়া হয় এ উদ্যোগ।
পুরস্কারের প্রতিষ্ঠাতা এনাম আলী বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী সময়ে অর্থনীতির উন্নয়নে সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন প্রবাসীরা। তবে তাঁদের সম্মানিত করার সুযোগ হয়নি।
প্রবাসীদের সম্মানিত করার লক্ষ্যেই শুরু হয়েছিল তাঁর এই প্রচেষ্টা।
প্রতিবছর যুক্তরাজ্যের ৯টি এলাকার সেরা কারি রেস্টুরেন্টসহ মোট ১২টি রেস্তোঁরাবে পুরস্কৃত করা হয়।
মি. আলী বলেন, কোনো নির্দিষ্ট রন্ধনপ্রণালী বা রাঁধুনিকে পুরস্কৃত করা হয় না এই 'কারি অ্যাওয়ার্ডসে।' কারি'র গুণগত-মান, প্রস্তুতপ্রণালী ও পরিবেশনের ভিত্তিতে রেস্তোঁরা পায় এই পুরস্কার।
উপমহাদেশীয় প্রথার সাথে ব্রিটিশ রন্ধনপ্রণালীর সংমিশ্রণে তৈরি হয় 'ব্রিটিশ কারি।'
যুক্তরাজ্যে কারি শিল্প ব্যবসায়িকভাবে বেশ সফল।
জনপ্রিয় ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের তথ্যানুযায়ী যার বাজারমূল্য ৪ বিলিয়ন পাউন্ডেরও (৪০০ কোটি পাউন্ড) বেশী।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর













Click it and Unblock the Notifications