বালুচিস্তানে জাফর এক্সপ্রেসের হাইজ্যাকের ভিডিও এবার প্রকাশ্যে আনল বিএলএ, যা দুশ্চিন্তা বাড়িয়েছে অনেকের
বালুচিস্তানের বোলানে ভয়াবহ নাশকতা চালিয়েছে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)। এখনও তাঁদের হাতেই হাইজ্যাক রয়েছেন ট্রেনের যাত্রীরা। সেই ট্র্যাকেই ঠাঁই দাঁড়িয়ে জাফর এক্সপ্রেস। এবার সংগঠনটি একটি ভিডিও প্রকাশ করেছে, যা মানুষের মনে ভয় ধরানোর জন্যে যথেষ্ট। যেখানে দেখা যাচ্ছে কিভাবে তারা রেললাইন উড়িয়ে দিয়েছে, জাফর এক্সপ্রেস ছিনতাই করেছে এবং যাত্রীদের পণবন্দি করেছে।
ভিডিওতে দেখা যায়, ট্রেনটি পেশোয়ারের দিকে যাওয়ার সময়, সিবি শহরের কাছে রেললাইনে আচমকায় বিস্ফোরণের সামনে দাঁড়িয়ে যায়। বিস্ফোরণের কারণে ট্রেনটি থেমে যায়, চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। এরপরই বন্দুকধারী জঙ্গিরা ট্রেনে উঠে যাত্রীদের পণবন্দি করে। বিএলএ দাবি করেছে, তারা ট্রেনটি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে এবং ২১৪ জন যাত্রীকে 'পণবন্দি' হিসেবে আটক করে রেখেছে।

বিএলএ তাদের বিবৃতিতে জানিয়েছে, "আমরা পাক সেনাবাহিনীকে ৪৮ ঘণ্টার মধ্যে বালোচ রাজনৈতিক নেতাদের বন্দী ও নিখোঁজদের মুক্তি দেওয়ার আল্টিমেটাম দিচ্ছি। যদি দাবিগুলো পূরণ না করা হয়, তাহলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে"। বিএলএ পাকিস্তানকে 'দখলদার রাষ্ট্র' বলেও অভিহিত করেছে।
এদিকে, পাকিস্তানি সেনাবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে বড় অভিযান চালিয়েছে। অভিযানের সময় ১০৪ জন যাত্রীকে উদ্ধার করেছে তারা। পাকিস্তান দাবি করেছে, ৩৯ জন জঙ্গিকে হত্যা করা হয়েছে। সুড়ঙ্গের কাছে তীব্র গুলিবর্ষণ ও বিস্ফোরণের ঘটনা ঘটে বলেও জানিয়েছে পাক সেনাবাহিনী।
এই ঘটনার পর পাকিস্তান রেলওয়ে জরুরি হেল্পডেস্ক খুলেছে, কারণ অনেক আতঙ্কিত স্বজনরা তাদের প্রিয়জনদের খোঁজ নিচ্ছেন। তাই তাঁদেরকে সাহায্য করছে রেল বিভাগ।
প্রসঙ্গত, দেড় মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর পাকিস্তান কোয়েটা থেকে পেশোয়ারের রেল পরিষেবা পুনরায় চালু করা হয়েছিল। কিন্তু এই হামলার পর নতুন করে নিরাপত্তা সংকট দেখা দিয়েছে।
বালুচিস্তানে বিএলএ-র এই আক্রমণ পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার উপর বড় প্রশ্ন তুলে দিয়েছে। সেনাবাহিনীর পাল্টা অভিযানে জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হলেও, পরিস্থিতি এখনও একদমই স্থিতিশীল নয়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কঠোর হতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই হামলা বালুচিস্তানের বিদ্রোহী আন্দোলনের নতুন দিক উন্মোচন করেছে এবং পাকিস্তানের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications