করোনার থেকেও ভয়ঙ্কর, বার্ড ফ্লু নিয়ে নয়া আতঙ্কের খবর শোনালেন বিশেষজ্ঞরা
পাখির মড়ক লেগেছে মার্কিন মুলুকে। বার্ড ফ্লুতে শয়ে শয়ে পাখি মারা যাচ্ছে। প্রতিবছরই কোথাও না কোথাও বার্ড ফ্লুর প্রকোপ দেখা দেয়। তাতে উদ্বেগের কিছু নেই। সতর্ক থাকলেই হল। কিন্তু এবার গবেষকরা যে কথা শুনিয়েছে তাতে ঘুম উড়ে যাওয়ার মতো অবস্থা।
গবেষকরা দািব করেছেন মার্কিন মুলুকে যে বার্ড ফ্লু দেখা দিয়েছে তা করোনার থেকেও ১০০ গুণ ভয়ঙ্কর এবং সংক্রামক। এই বার্ড ফ্লুয়ের সংক্রমণ যাঁদের মধ্যে ছড়াবে তাঁদের অর্ধেকের মৃত্যু নিশ্চিত। এতোটাই ঘাতক এই বার্ডফ্লু। H5N1 স্ট্রেন নিয়ে গবেষকরা যে তথ্য প্রকাশ্যে এনেছেন গবেষকরা তাতে রীতিমতো ঘুম উড়ে যাওয়ার অবস্থা।

করোনা ভাইরাসও এসেছিল পাখি থেকেই। বাদুড়ের মধ্যে নাকি বাস করে করোনা ভাইরাস। কোনও কারণে সেই ভাইরাস মানুষের দেহে ছড়িয়ে পড়ায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল গোটা বিশ্বে। প্রায় ২ বছর ধরে বিশ্বের সব দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছিল। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে সেই ভাইরাসের সংক্রমণে। একের পর এক দফায় করোনা সংক্রমণ গোটা বিশ্বে ছড়িয়েছে। এখনও সেই মহামারি থেকে পুরোপুরি মুক্ত হওয়া যায়নি। তবে কাটিয়ে ওঠা গিয়েছে সেই ভয়ঙ্কর পরিস্থিতি।
তারপর থেকে বার্ড ফ্লু নিয়ে একটা অজানা আতঙ্ক তৈরি হয়েছে। সম্প্রতি মার্কিন মুলুকের টেক্সাসে বার্ড ফ্লু মহামারির আকার নিয়েছে। শয়ে শয়ে পাখির মৃত্যু হচ্ছে। এই নিয়ে গবেষকরা যে খবর শুনিয়েছেন তাতে রীতিমতো ঘুম উড়ে যাওয়ার মত। তঁরা দাবি করেছেন এই ধরনের বার্ড ফ্লু নাকি করোনার থেকে শতগুন বেশি ভয়ঙ্কর এবং সংক্রামক। মানুষের শরীরে সহজেই সংক্রমণ ঘটাতে পারে।
তাহলে কি নতুন কোনও মহামারির দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি আমরা। এই বার্ডফ্লুর যে মিউট্যান্ট গুলি রয়েছে সেগুলি ভয়ঙ্কর রকমের ঘাতক। বিশ্বস্বাস্থ্য সংস্থার রিপোর্টে জানা গিয়েছে ২০০৩ সাল থেকে বার্ড ফ্লুয়ের সংক্রমণে ১০০ জনের মধ্যে ৫২ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ মৃত্যুর সংখ্যা অর্ধেকের বেশি। করোনার থেকেও বেশি ঘাতক বার্ড ফ্লু বা H5N1 ভাইরাস।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications