Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আপনার কি বিটকয়েনে বিনিয়োগ করা উচিত? কী বলছেন বিল গেটস

আপনার কি বিটকয়েনে বিনিয়োগ করা উচিত? এই প্রশ্নটাই করা হয়েছিল বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটসকে। এবং এই প্রশ্নের জবাবে টেসলার কর্ণধার এলন মাস্ককে কটাক্ষ করেন বিল গেটস। এদিন বিল গেটসের বক্তব্য, শুধু তারই বিটকয়েনে বিনিয়োগ করা উচিত, যার নাম এলন মাস্ক। উল্লেখ্য, সমপ্রতি বিটকয়েনে এলন মাস্কের সংস্থা ১৫০ কোটি ডলার বিনিয়োগ করে।

আপনার কি বিটকয়েনে বিনিয়োগ করা উচিত? কী বলছেন বিল গেটস

প্রাক্তন মাইক্রোসফট-প্রধান বিটকয়েনে বিনিয়োগ করার প্রসঙ্গে বলেন, 'এটি আমার জন্য নয়। আমি বরং পণ্য উৎপাদনকারী কোনও প্রতিষ্ঠানে বিনিয়োগ করব, তবে বিটকয়েনে নয়। ম্যালেরিয়া কিংবা হামের টিকা উৎপাদনকারী সংস্থায় বিনিয়োগ করতে পারি আমি।'

সাধারণ মানুষের উদ্দেশে বিল গেটসের অকপট পরামর্শ, 'সাধারণের উদ্দেশে আমার উপদেশ, এলনের চেয়ে আপনার যদি কম টাকা থাকে, তবে আপনার সাবধান থাকা উচিত। এলনের প্রচুর অর্থ রয়েছে। তিনি বেশ বাস্তববুদ্ধিসম্পন্নও বটে। তাই আমি মনে করি না, তাঁর বিটকয়েন হুট করে উপরে উঠবে বা নিচে নামবে।' উল্লেখ্য, বিল গেটস দীর্ঘদিন ধরেই বিটকয়েনের ব্যাপারে সন্দিহান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+