বাহুবলীর অবতারে স্বয়ং ট্রাম্প ! মূহূর্তে ভাইরাল ভিডিও
বাহুবলীর অবতারে স্বয়ং ট্রাম্প ! মূহূর্তে ভাইরাল ভিডিও
রাত পোহালেই ভারতের মাটিতে পা রাখতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে থাকছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। তাঁর আগেই, তিনি যে ভারতীয় শিল্প-সংস্কৃতির সঙ্গেও পরিচিত সেটা বোঝাতে 'বাহুবলীর’ মর্ফড ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ট্রাম্প।

দু ঘন্টার মধ্যে ১৭ হাজারের বেশিবার শেয়ার
আপলোডের পরেই মাত্র দুঘন্টায় ১৭ হাজারেরও বেশিবার শেয়ার হয়েছে ভিডিওটি। এডিটেড এই ভিডিওতে বাহুবলীর ভূমিকায় দেখা যাচ্ছে স্বয়ং মার্কিন প্রেসিডেন্টকে। ট্রাম্পের এই ট্রাম্প কার্ড মনে ধরেছে নেটিজেনদেরও।

শিবগামীর ভূমিকায় দেখা মিলেছে মেলানিয়া ট্রাম্পেরও
সোল নামের একটি আনঅফিশিয়্যাল টুইটার অ্যাকাউন্ট থেকে প্রথম ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওটি রিট্যুইট করে ক্যাপশন হিসাবে ট্রাম্প লেখেন, ‘আমি ভারতে আমার বন্ধুদের সঙ্গে সাক্ষাত্ করতে দারুণ উত্সাহী'।
ভিডিয়োর ব্র্যাকগ্রাউন্ডে চলছে বাহুবলী সিনেমার প্রধান গানটি। ভিডিয়োতে রয়েছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। ভিডিয়োতে বাহুবলী সিনেমার অন্যতম প্রধান চরিত্র শিবগামীর ভূমিকায় দেখা মিলেছে তাঁর। একইসাথে ভিডিয়োতে ট্রাম্পের পুত্র ডোনাল্ড জুনিয়র ও কন্যা ইভাঙ্কারও দেখা মিলেছে।

মঙ্গলবার বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে
এদিকে সোমবার দুদিনের ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। সূত্রের খবর, সোমবার আহেমদাবাদের রোড শোতে প্রায় এক লক্ষ মানুষ স্বাগত জানাবেন ট্রাম্পকে। যদিও এর আগে ট্রাম্পকে দাবি করতে দেখা যায় ওই রোড শোতে আনুমানিক ৭০-৮০ লক্ষ লোক হতে পারে। এরপরই মেলানিয়ার সঙ্গে তাজমহল দর্শনে যাবেন তিনি। যদিও তাদের সঙ্গে থাকছেন না মোদী। এরপর মঙ্গলবার নয়া দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications