Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bangladesh: হাসিনা-সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করে বড় খেলা! বাংলাদেশ থেকে রাতেই লন্ডন গেলেন খালেদা

Bangladesh: শেখ হাসিনা-সহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করে বড় চাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। এই ৯৭ জনের নামে নানা ফৌজদারি মামলা রয়েছে বলে জানা গিয়েছে।

যাঁদের পাসপোর্ট বাতিল হয়েছে তাঁদের মধ্যে গত জুলাইয়ে গণ অভ্যুত্থানের সময় নানা ঘটনায় ২২ জনের বিরুদ্ধে গুমের ও ৭৫ জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ।

Bangladesh -

প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ, ঢাকার ফরেন সার্ভিস আকাদেমিতে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের প্রেস সচিব মহম্মদ আবুল কালাম মজুমদার পাসপোর্ট বাতিলের কথা ঘোষণা করেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের ঘটনা।

আন্তর্জাতিক মহলে চাপ তৈরির লক্ষ্যেই বাংলাদেশ এই চাল চালল বলে রাজনৈতিক মহলের ধারণা। গত ৫ অগাস্ট হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে এসেছিলেন। ছাত্র-জনতার আন্দোলনে হিংসার ঘটনায় শহিদদের তালিকা তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। প্রথম ধাপে ৮২৬ জনের নাম প্রকাশ করা হয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে। সেই মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোনায়া জারি হয়েছে। আওয়ামি লিগ সরকারের আমলে বিগত ১৫ বছরে অনেককে গুম করা হয়েছিল বলে অভিযোগ সামনে এসেছে। অনেকে এখনও নিখোঁজ।

এদিকে, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া চিকিৎসা করাতে গেলেন লন্ডনে। জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়বেটিস,আর্থারাইটিসের মতো রোগে ভুগছেন। তাঁর লিভার প্রতিস্থাপন জরুরি হয়ে পড়েছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতির নির্দেশে খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হন। সাত বছর পর লন্ডনে বড় ছেলে তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিজনদের সঙ্গে দেখা হবে খালেদা জিয়ার। লন্ডন ক্লিনিকে চিকিৎসা করানোর পর মার্কিন যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ডে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদার চিকিৎসা হবে। এরপর ফের তিনি লন্ডন যাবেন বলে জানা গিয়েছে। সেখান থেকে সৌদি আরবে ওমরাহ পালন করে দেশে ফিরবেন কয়েক মাস পর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+