India Bangladesh Relation: এতকিছুর পরেও ভারতের সঙ্গে বন্ধুত্বে শান বাংলাদেশের! সুর নরম ইউনূসের উপদেষ্টার?
Bangladesh: বাংলাদেশে বেছে বেছে হিন্দুদের উপর হামলা। হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারির পর প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। হিন্দুদের উপর নির্যাতনে বাংলাদেশে উঠছে ভারত বিরোধী স্লোগানও। এতকিছুর পরও ভারতের সঙ্গে সুস্থ-স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক (Friendly Ties) রাখতে চায় বাংলাদেশ। সোমবার এমনটাই দাবি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের।
পারস্পারিক স্বার্থ জড়িয়ে রয়েছে এমন ইস্যুগুলিতে ভারতের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক বজায় রাখতে চায় বলে জানান তিনি। বাংলাদেশি সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে জানা গিয়েছে, সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে এদিন ঢাকায় সরকারি গেস্ট হাউস পদ্মায় কূটনৈতিক আধিকারিকদের সঙ্গে বৈঠকও সারেন ইউনূসের উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন (Md Touhid Hossain)।

অশান্তির আগুনে জ্বলছে বাংলাদেশ। এরই মাঝে হিন্দুদের উপর হামলার ঘটনা বিচ্ছিন্ন (Isolated) বলে দাবি তৌহিদের। এর আগে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন তিনি। সবটাই সংবাদমাধ্যমের অপপ্রচার বলে দাবি করেন তিনি।
সেইবারে তৌহিদ হোসেন দাবি করেন, মূলত ভারতের মিডিয়ার একাংশ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের মিথ্যে খবর করছে। যদিও ঢাকায় এদিন বৈঠকে তৌহিদ হোসেনকে বলতে শোনা যায়, "বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়নি এমনটা আমরা বলছি না। তবে সবকটি বিচ্ছিন্ন ঘটনা। সমস্ত শাসনকালে হয়ে এসেছে।"
এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিয়েও নিশানা করেন তৌহিদ হোসেন। বাংলাদেশে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের পক্ষে সওয়াল করেন মমতা। সেই প্রসঙ্গেই এদিন পররাষ্ট্র উপদেষ্টা বলেন, "মমতা ওঁর মতোই বক্তব্য রেখেছেন। উনি কেন এরকম মন্তব্য করেছেন আমি জানি না। যা বলেছেন তা ওঁনার ব্যক্তিগত মন্তব্য।"
এদিকে, মঙ্গলবার চট্টগ্রামের আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি রয়েছে। আর ঠিক তার আগের দিন রাতে বাংলাদেশে আক্রান্ত হলেন চিন্ময় প্রভুর আইনজীবী রমেন রায়। নৃশংসভাবে তাঁকে মৌলবাদীরা মারধর করেছে বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় রমেন রায় আইসিইউতে ভর্তি বলে সোশ্যাল মিডিয়ায় পোস্টে জানান কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস।












Click it and Unblock the Notifications