একটা 'শয়তান'ও যাতে না পালায়! ইউনূসের নির্দেশের পরেই হাই অ্যালার্ট বাংলার সীমান্তে, বন্দুক হাতে তৈরি বিএসএফ
Bangladesh Operation Devil Hunt: 'নতুন বাংলাদেশ' গড়ার কথা বললেও আদৌতে প্রশ্নের মুখে সে দেশের ইউনূস সরকার। লাগাতার বিক্ষোভ-আন্দোলনে উত্তাল ঢাকা সহ দেশের একাধিক প্রান্ত। এই অবস্থায় গোটা দেশজুড়ে 'Operation Devil Hunt' শুরু করেছে ইউনূস সরকার। গত দু'দিন ধরে চলছে বিশেষ এই অপারেশন। এখনও পর্যন্ত গাজীপুর সহ একাধিক প্রান্ত থেকে দু'হাজারেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
অভিযোগ, ধৃতদের মধ্যে বেশির ভাগই আওয়ামী লিগের নেতা-কর্মী বলে দাবি। বাংলাদেশের পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত বিশেষ এই অপারেশন (Bangladesh Operation Devil Hunt) চলবে বলে ইতিমধ্যেই ঘোষণা করেছে অন্তবর্তী সরকার।

শুধু তাই নয়, কোনও 'শয়তান' যাতে না পালাতে পারে সেজন্য কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের কথাও বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তাঁর কথায়, বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেনিশ্চিত করতে হবে একজনও 'শয়তান'ও যাতে না পালাতে পারে।
Bangladesh Operation Devil Hunt: জনগনের নিরাপত্তা নিশ্চিত করা মূল লক্ষ্য
এই প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সরকারের মূল লক্ষ্য হল জনগনের নিরাপত্তা নিশ্চিত করা। যারা অশান্তি করছে সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে চায় সরকার। যাতে আগামীদিনে বাংলাদেশকে অশান্ত করার সাহস কেউ না দেখাতে পারে। উপদেষ্টার কথায়, একটা অংশ বাংলাদেশে থেকে ষড়যন্ত্র করছে। কাউকে ছাড়া হবে না বলেও এদিন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
যদিও এই অভিযান ঘিরে বাংলাদেশের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকের দাবি, প্রত্যেকদিন সে দেশের সংখ্যালঘু মানুষ মার খাচ্ছে। দেশজুড়ে মৌলবাদী-কট্টরপন্থীদের দাপাদাপি। অবাধে শেখ মুজিবর রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটল। শুধু তাই নয়, শেখ হাসিনা সহ আওয়ামী লিগ নেতাদের বাড়িতে হামলা হল। কিন্তু কাউকেই ধরা হয়নি বলে অভিযোগ সে দেশের মানুষের।
Bangladesh Operation Devil Hunt: সতর্ক বিএসএফ
ভারত এবং বাংলাদেশের একটা দীর্ঘ সীমান্ত আছে। গত কয়েকমাসে একাধিকবার উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। সংঘাতে জড়িয়েছে বিএসএফ এবং বিজিবি। এমনকী হাতাহাতি পর্যন্ত হয়েছে। এই অবস্থায় বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে 'Operation Devil Hunt'। কেউ অভিযান চলাকালীন কেউ যাতে পালিয়ে ভারতে না ঢুকে পড়ে সেজন্য বিশেষ নজর রাখছে বিএসএফ। প্রত্যেক জায়গায় ক্যামেরা বসানো হয়েছে। খোলা সীমান্তে বেশি মাত্রায় জওয়ানদের মোতায়েন করা হয়েছে বলে খবর। চলছে কড়া নজরদারি।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications