'বিষয়টি ঠিক হয়নি', বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী! মমতার বক্তব্যে জানেন বাংলাদেশ কী বলল?

Bangladesh-Mamata Banerjee: উত্তাল বাংলাদেশে (Bangladesh) শান্তিরক্ষা বাহিনীর পাঠানোর পক্ষে জোরাল সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই বিষয়ে রাষ্ট্রসংঘে ভারত যাতে তুলে ধরে সেই বার্তাও দেন তিনি। আর তাতেই চটেছে বাংলাদেশ। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে ব্যক্তিগত বলেই মত বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যেটা বলেছেন তাঁর নিজস্ব বক্তব্য। তবে কেন এমন বললেন তা স্পষ্ট নয় বলেই মন্তব্য তৌহিদ সাহেবের (Bangladesh-Mamata Banerjee)।

Bangladesh-Mamata Banerjee

Bangladesh-Mamata Banerjee: ঠিক কী বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়?

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বাংলাদেশ নিয়ে বঙ্গ বিধানসভায় বিবৃতি দেন (Bangladesh-Mamata Banerjee)। আর তা দিতে গিয়ে প্রশাসনিক প্রধান বলেন, বাংলাদেশে পরিস্থিতি উদ্বেগজনক। এই বিষয়ে মোদী সরকার যাতে বাংলাদেশের সরকারের সঙ্গে কথা বলে সেই আবেদন জানান। এমনকি বাংলাদেশে পরিস্থিতি যাতে ভারত রাষ্ট্রসংঘে তুলে ধরে সেই আবেদন রাখেন। একই সঙ্গে বাংলাদেশে শান্তিসেনা পাঠানোর আর্জিও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু তাই নয়, এহেন প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে লিখিত আকারে পাঠানো হচ্ছে বলেও খবর।

Bangladesh-Mamata Banerjee: কী বলছে বাংলাদেশ

সংখ্যালঘু ইস্যুতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এদিন দেখা করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন (Bangladesh-Mamata Banerjee)। গোটা পরিস্থিতি ব্যাখ্যা করা হয়। তা বলতে গিয়ে তৌহিদ হোসেন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ব্যক্তিগত। কেন এমন বক্তব্য তিনি দিলেন, আমরা জানি না। ব্যক্তিগতভাবে মনে করি, তাঁর রাজনীতির জন্য বিষয়টি ঠিক হয়নি। পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভারতের সঙ্গে আমরা স্বাভাবিক সম্পর্ক রাখতে চাই বলেও এদিন মন্তব্য করেছেন সে দেশের ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা।

অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়েও মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তাঁর কথায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে দেশে স্বাধীনতা আছে। আর তা আছে বলেই ইসকনের সন্নাসীর গ্রেফতারে তাঁর অনুগামীরা বিক্ষোভ করতে পেরেছেন ((Bangladesh-Mamata Banerjee)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+