Bangladesh: ফের খারিজ চিন্ময় প্রভুর জামিন-শুনানি এগনোর আর্জি, বিচার ছাড়াই সন্ন্যাসীকে জেল খাটাচ্ছে বাংলাদেশ
Bangladesh: চিন্ময় প্রভুর জামিনের (Chinmoy Prabhu Bail) শুনানি এগিয়ে আনার আবেদন ফের খারিজ করে দিল বাংলাদেশের আদালত। এবারে আরও এক নতুন যুক্তি খাঁড়া করল চট্টগ্রামের (Chattogram Court) আদালত। স্থানীয় আইনজীবী সঙ্গে না থাকায় শুনানির দিন এগিয়ে আনার আবেদন খারিজ করল আদালত। বাংলাদেশে কার্যত বিচারের নামে প্রহসন।
বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ। মৌলবাদীদের রক্তচক্ষুকে উপেক্ষা করে চিন্ময় প্রভুর জামিন চেয়ে লড়ছেন তিনি। জামিন শুনানি এগিয়ে আনার সপক্ষে ঢাকা থেকে এসে আজ ফের চট্টগ্রাম আদালতে যান তিনি। কিন্তু নতুন অজুহাতে তা ফের খারিজ করে দিল আদালত। একজন স্থানীয় আইনজীবীকে সঙ্গে রাখতে হবে বলে চিন্ময় প্রভুর আইনজীবীকে নির্দেশ বাংলাদেশের সুপ্রিম কোর্টের।

বুধবার ওকালতনামা না থাকায় রবীন্দ্র ঘোষকে ফেরায় আদালত। খোদ আদালতেই হামলার শিকার হতে হয় রবীন্দ্র ঘোষকে। ৩০-৪০ জন আইনজীবী তাঁকে পেছন থেকে ধাক্কা মারেন বলে অভিযোগ। মারধর করে ঘুষি মারা হয়েছে বলে অভিযোগ করেন রবীন্দ্র ঘোষ।
প্রাণনাশের হুমকির মুখেও অবিচল রয়েছেন তিনি। পুলিশ না থাকলে জীবন শেষ হয়ে যেত বলে জানান করেছেন তিনি। ধর্মীয় কারণেই তাঁর উপর হামলা হয়েছে বলে দাবি। মৌলবাদীদের হুমকিতে পিছপা হননি রবীন্দ্র।
হাজারো বাধা সত্ত্বেও জেল সুপারের অনুমতি নিয়ে বুধবার সন্ধেয় চট্টগ্রাম কারাগারে গিয়ে ওকালতনামায় চিন্ময় প্রভুর স্বাক্ষর সংগ্রহ করেন তিনি। এদিন অকুতোভয় নিরাপত্তার মধ্য দিয়ে রবীন্দ্র প্রবেশ করেন চট্টগ্রাম আদালতে। কিন্তু এত প্রচেষ্টা সত্ত্বেও ফের তাঁকে ফেরাল চট্টগ্রামের আদালত। ফলে ২ জানুয়ারিই হবে চিন্ময় প্রভুর জামিনের আর্জির শুনানি।
কেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হচ্ছে না চিন্ময় প্রভুকে? এপ্রসঙ্গে এপার বাংলাতেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন আইনজীবীরা। আইনজীবী ফিরদৌস শামিম বলেন, "অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় কী করছে জানি না। ভারতে কাসভের ক্ষেত্রে নিজে আইনজীবী নিয়োগ করেছে আদালত। কিন্তু বাংলাদেশে সেরকম কিছু দেখা যাচ্ছে। বাংলাদেশে বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করছে না।"
রবীন্দ্র ঘোষের স্পর্ধাকে কুর্নিশ জানিয়ে আইনজীবী জয়ন্তনারায়ণ চ্যাটার্জি বলেন, "বাংলাদেশে মানুষের বেঁচে থাকার অধিকারই নেই। তাহলে আইনের শাসন থাকবে কীকরে?" ১৬ দিন ধরে জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস।
বিচার ছাড়াই দিনের পর দিন জেলে অত্যাচার সইতে হচ্ছে তাঁকে। প্রথমে নিরাপত্তাজনিত কারণে চিন্ময় প্রভুর হয়ে কোনও আইনজীবীই লড়েননি। এবার রবীন্দ্র ঘোষ জামিন শুনানি এগিয়ে আনার আবেদন জানালেও বারবার তা খারিজ করছে আদালত।












Click it and Unblock the Notifications