ফের বিস্ফোরণ জালালাবাদে! সেনায় নিয়োগে যাওয়ার পথে মৃত্যু ১০ জনের
সেনাবাহিনীর দফতরে যুবকদের নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। আহত হয়েছেন কমপক্ষে ২৭ জন। ঘটনাটি ঘটেছে পূর্ব আফগানিস্তানের জালালাবাদে।
সেনাবাহিনীর দফতরে যুবকদের নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। আহত হয়েছেন কমপক্ষে ২৭ জন। ঘটনাটি ঘটেছে পূর্ব আফগানিস্তানের জালালাবাদে। বোমাটি একটি মোটর বাইকে রাখা ছিল। বাসটি পাশ দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণটি ঘটানো হয়। নানঘারহার প্রদেশের গভর্নরের মুখপত্র আতাউল্লা খোগওয়ানি এই কথা জানিয়েছেন।

গভর্নরের মুখপত্র জানিয়েছেন, বিস্ফোরণে ১০ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। তার মধ্যে একটি শিশুও রয়েছে। এই ঘটনায় ২৭ জনের আহত হওয়ার কথাও জানিয়েছেন তিনি। তবে এই বিস্ফোরণে সেনায় নিয়োগ হওয়া কতজন মারা গিয়েছেন, কিংবা তাঁদের কি সাধারণ বাসিন্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই বিষয়টি পরিষ্কার নয়। অন্তর্বর্তী প্রশাসনের মুখপত্র মৃত্যুর সংখ্যা সম্পর্কে নিশ্চিত করেছেন।
বিস্ফোরণের দায় আপাতত কোনও সংগঠন স্বীকার করেনি। তবে জালালাবাদে মাঝে মধ্যেই হামলার ঘটনা ঘটে। মূলত তালিবান এবং ইসলামিক স্টেট আগের হামলাগুলির পিছনে রয়েছে। পুলিশ এবং সেনাবাহিনীই এদের হামলার লক্ষ্য।
আফগানিস্তানে যুদ্ধ ঘোষণার ১৮ তম বর্ষে হামলাটি হল। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ার ধ্বংসের জেরে ৭ অক্টোবর সেখানে আমেরিকার যুদ্ধবিমান হামলা চালাতে শুরু করে।
-
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু -
কমিশনের নজিরবিহীন পদক্ষেপ! চিকিৎসকরাও এবার ভোটের ডিউটিতে, চাকরিহারা শিক্ষকদের নিষেধাজ্ঞা, কড়া নির্দেশ EC-র -
বিবেচনাধীন ভোটারদের মধ্যে কতজনের নিষ্পত্তি? নতুন করে বাদই বা গেল কতজনের নাম? কী জানাল কমিশন -
'আবারও লকডাউন করে সবাইকে লাইনে দাঁড় করাবে', মোদী সরকারকে তোপ মমতার, কী বললেন? -
কলকাতায় গভীর রাতে গুলির তাণ্ডব, ছাদে গুলি লেগে মৃত ১ -
বড় সিদ্ধান্ত EC-র! প্রিসাইডিং থেকে মাইক্রো অবজার্ভার, ভাতা বাড়ল সব স্তরের কর্মীদের, কোন পদে কত? জেনে নিন -
প্রচার ঘিরে রণক্ষেত্র বাসন্তী! বিজেপি কর্মীদের উপর আক্রমণ, আহত পুলিশকর্মীরাও, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৮ -
ভোটের আগে কড়া নজরদারি, কোচবিহারে নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ নগদ টাকা -
ভোটের আগে বড় চাল! তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট আনছেন অমিত শাহ, কবে প্রকাশ? ঘরে ঘরে পৌঁছে দেবেন বিজেপি কর্মীরা -
অনুমতি ছাড়া ছবি ব্যবহার, আদালতের দ্বারস্থ প্রসেনজিৎ, অন্তর্বর্তী স্বস্তি হাই কোর্টে -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম?












Click it and Unblock the Notifications