Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কর্মীবিক্ষোভের আবহে বাংলাদেশ ব্যাঙ্কে রদবদল, গভর্নর বদলে নতুন সরকারের স্পষ্ট বার্তা

কর্মীদের টানা বিক্ষোভের মাঝেই বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাঙ্কে বড় প্রশাসনিক পরিবর্তন আনল নতুন সরকার। জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাঙ্ক এর গভর্নর পদ থেকে আহসান এইচ মনসুরের নিয়োগ বাতিল করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মহম্মদ মোস্তাকুর রহমান।

এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কারণ, মনসুরকে গভর্নর পদে বসিয়েছিল মহম্মদ ইউনূস এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ২০২৪ সালের ১৫ অগাস্ট দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে সরিয়ে দিল বর্তমান সরকার।

গত কয়েক দিন ধরেই বাংলাদেশ ব্যাঙ্কের অন্দরে গভর্নরের বিরুদ্ধে কর্মীবিক্ষোভ চলছিল। অভিযোগ উঠেছিল, কর্মীদের মতামত উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। এমনকি কর্মবিরতির হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।

বিতর্কের আবহেই বুধবার সাংবাদিক বৈঠক করেন মনসুর। সেখানে তিনি অভিযোগ তোলেন, একটি 'কুচক্রী মহল' তাঁকে লক্ষ্য করে ষড়যন্ত্র চালাচ্ছে। তখনও পদত্যাগের ইঙ্গিত দেননি তিনি। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই সরকারি সিদ্ধান্ত প্রকাশ্যে আসে। পরে তাঁকে দপ্তর ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায়। তাঁর এক উপদেষ্টাকে অপমানজনকভাবে সরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে।

২০২৪ সালের ৮ অগাস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। সেই সময় থেকেই প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বদল আনা হয়।

বর্তমানে ক্ষমতায় এসেছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। দায়িত্ব নেওয়ার নয় দিনের মাথায় এই গভর্নর বদল রাজনৈতিক বার্তা হিসেবেই দেখা হচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, নতুন সরকারের নিজস্ব অগ্রাধিকার ও পরিকল্পনা রয়েছে। সেগুলি বাস্তবায়নের স্বার্থে যেখানে প্রয়োজন, সেখানেই পরিবর্তন আনা হবে। প্রয়োজনে আরও রদবদল হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

একের পর এক অপসারণ
গভর্নর বদল একক সিদ্ধান্ত নয়, এর আগেও অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া একাধিক আধিকারিককে সরানো হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে পদচ্যুত করে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে আইনজীবী মহম্মদ আমিনুল ইসলামকে। উল্লেখ্য, তাজুলই ট্রাইবুনালে হাসিনার মৃত্যুদণ্ড দাবি করে প্রথম সওয়াল করেছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের মাধ্যমে নতুন সরকার প্রশাসনের নিয়ন্ত্রণ ও নীতিগত দিকনির্দেশনায় নিজেদের কর্তৃত্ব স্পষ্ট করতে চাইছে। একই সঙ্গে বার্তা দেওয়া হচ্ছে আগের সরকারের নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে 'স্থিতাবস্থা' বজায় থাকবে না, প্রয়োজন হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাঙ্কের এই রদবদল তাই শুধুমাত্র প্রশাসনিক পরিবর্তন নয়, বরং দেশের বর্তমান রাজনৈতিক সমীকরণেরও প্রতিফলন, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+