টাইগ্রিস নদীতে নৌকা ডুবে অন্তত ১০০ জনের মৃত্যু, মর্মান্তিক ঘটনায় শোক ইরানে
ইরাকের মসুল শহরে ২০০ জনকে নিয়ে সফর করা নৌকা ডুবে অন্তত একশো জনের মৃত্যু হয়েছে।
ইরাকের মসুল শহরে ২০০ জনকে নিয়ে সফর করা নৌকা ডুবে অন্তত একশো জনের মৃত্যু হয়েছে। ইরাকের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, এতজনের মৃত্যুর পাশাপাশি ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে ১৯ জন শিশু রয়েছে বলে খবর।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এক এক জায়গায় মৃত্যুর খবর এক এক রকমের আসছে। মসুলের সরকারি আধিকারিক হুসম খলিল জানিয়েছেন, যারা সাঁতার কাটতে পারেন না, এমন মানুষই ডুবে মারা গিয়েছেন। নৌকা গুলিতে সাধারণভাবে ৫০ জনকে চাপানো হয়। তবে এই নৌকায় দুশো জনের বেশি মানুষকে চাপানো হয়েছিল।
প্রযুক্তিগত ত্রুটির জন্যই নৌকাডুবি হয়েছে বলে ইরানের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে। এমন জায়গায় নৌকা ডুবেছে, সেইসময় আশেপাশে উদ্ধার চালানোর মতো নৌকাও ছিল না।
নৌরুজ থেকে যাত্রীদের ফেরি করে আনা হচ্ছিল। এই ঘটনায় পাঁচজন ফেরি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এখনও নিখোঁজদের উদ্ধারকার্য চলছে।
টাইগ্রিস নদীতে সাধারণভাবে অনেক জল না থাকলেও বছরের এই সময়ে নদীতে জল ও স্রোত অনেক বেশি থাকে। কারণ তুরস্কের পাহাড়ের বরফ গলে টাইগ্রিস নদী ভরিয়ে দেয়।
-
আন্তর্জাতিক বাজারের প্রভাব? এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, কত? বিনিয়োগকারীদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা -
ডিজিটাল পেমেন্টে বড় বদল! শুধু পিন দিলেই আর হবে না অনলাইন পেমেন্ট, ১ এপ্রিল থেকে RBI-র নতুন নিয়ম -
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন












Click it and Unblock the Notifications