মোদী পুতিন বৈঠকের আগে চর্চায় এসইউ ৫৭ যুদ্ধবিমান ও এস ৪০০ চুক্তি
দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে উঠবে প্রতিরক্ষা সহযোগিতার নয়া অধ্যায়। দিল্লিতে আসন্ন ভারত রাশিয়া শীর্ষ বৈঠককে ঘিরে জোর জল্পনা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে আধুনিক প্রতিরক্ষা চুক্তি এমনটাই জানালেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। বিশেষ নজর থাকবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই এসইউ ৫৭ ও অত্যাধুনিক এস ৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমের উপর।
পেসকভ সাংবাদিকদের জানান, "এসইউ ৫৭ বিশ্বের সেরা যুদ্ধবিমানে কথা বাড়িয়ে বলা নয়। পুতিনের ভারত সফরে এই ইস্যুটি আলোচনার তালিকায় রয়েছে। তবে বিস্তারিত এখন বলব না, কারণ প্রতিরক্ষা শিল্পে আমাদের বহু প্রতিদ্বন্দ্বী আছে। ন্যায্য প্রতিযোগিতায় আমাদের টেক্কা দেওয়া কঠিন।"

ডিসেম্বরের ৪ ও ৫ তারিখে ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতে দিল্লিতে আসছেন প্রেসিডেন্ট পুতিন। তার আগেই প্রস্তুতি স্বরূপ এই বিবৃতি দেন পেসকভ।
রুশ পক্ষের দাবি, দুই দেশের মধ্যে প্রযুক্তি হস্তান্তর জোরদার হচ্ছে। শীঘ্রই কিছু ক্ষেত্রে যৌথ উৎপাদন শুরু হবে বলেও ইঙ্গিত দেন তিনি। তাঁর কথায়, "ভারতের সঙ্গে আমাদের যা শেয়ার করা সম্ভব, সবই ভাগ করে নেওয়ার জন্য রাশিয়া প্রস্তুত।"
এছাড়াও আলোচনার টেবিলে থাকতে পারে ক্ষুদ্র ও মাঝারি আকারের নিউক্লিয়ার রিয়্যাক্টর বিষয়ক সহযোগিতা। রাশিয়ার এই ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ও ভারত চাইলে প্রযুক্তি সরবরাহ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন পেসকভ।
-
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
ভোটের ময়দানে প্রস্তুত বিজেপি! আরও ১৩টি কেন্দ্রে প্রার্থীদের নাম ঘোষণা পদ্ম-শিবিরের, কোথায় কে? জেনে নিন -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
নতুন অর্থবর্ষের শুরুতেই সুদ অপরিবর্তিত, সঞ্চয়কারীদের ভরসা অটুট রাখল সরকার -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
অবৈধ ভোটারদের নাম ঢোকাচ্ছে বিজেপি, অভিযোগ মমতার, চিঠি দিলেন জ্ঞানেশ কুমারকেও












Click it and Unblock the Notifications