স্কুলে যাওয়ার পরে অপহরণ, ২৬ বছর পরে খোঁজ মিলল প্রতিবেশীর বাড়িতে
প্রতিবেশীই যে কালপ্রিট সেকথা আঁচ করতে পারেনি পুলিশও। একেবারে বিচক্ষণ অপরাধীর মতোই প্ল্যান সাজিয়ে ফেলেছিল কিডন্যাপাররা। ২৬ বছর আগে স্কুলে যাওয়ার সময় ওমর বিন ওমরানকে অপহরণ করেছিল কিডন্যাপাররা। তারা জানত পুলিশ দূরে কোথাও খুঁজবে বাড়ির পাশে খোঁজ খবর তেমন করবে না।
২৬ বছর পরে সেই কিশোরকে উদ্ধার করা হল প্রতিবেশীর বাড়ি থেকে। যখন তাকে অপহরণ করা হয়েছিল তখন তার বয়স ছিল ১৯ বছর। এখন বয়স ৪৫ বছর। যৌবন পেরিয়ে গিয়েছে তাঁর।

২৬ বছর পরে সেই কিশোরকে উদ্ধার করা হল প্রতিবেশীর বাড়ি থেকে। যখন তাকে অপহরণ করা হয়েছিল তখন তার বয়স ছিল ১৯ বছর। এখন বয়স ৪৫ বছর। যৌবন পেরিয়ে গিয়েছে তাঁর। প্রতিবেশীর বাড়ির ভেড়া রাখার শেডে লুকিয়ে রাখা হয়েছিল তাকে। ওমরকে উদ্ধারের ভিডিও ভাইরাল হয়েছে।
একেবারে সিনেমার প্লটের মতো সেই উদ্ধার প্রক্রিয়া। একটি ভেড়া রাখার খাঁচায় তাকে অপহরণ করে আটকে রাখা হয়েছিল। ভিডিওতে দেখা গিয়েছে একটি সোয়েটার গায়ে সেই খাঁচার মধ্যে বসে রয়েছে ওমর। এই ঘটনায় এক সরকারি অফিসারকে গ্রেফতার করেছে পুলিশ। সেই বাড়িতে একাই থাকতেন তিনি।
ওমরের পরিবার তদন্তকারীদের জানিয়েছিল যে এই অপহরণে তাদের পরিবারের একজন জড়িত রয়েছে। তার করা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই সন্দেহ হয়েছিল পরিবারের। তারপরেই ফের সেই পুরনো ফাইল খোলে পুলিশ। নতুন করে শুরু হয় তদন্ত। প্রতিবেশীর উপরে সন্দেহ প্রকাশ করে পুলিশ। তারপরেই তল্লাশি শুরু হয় প্রতিবেশীর বাড়িতে। তার ভেড়া রাখার ঘরে একটি খাচার মধ্যে বসে থাকতে দেখা গিয়েছিল ওমরকে।
অভিযুক্ত পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে। ওমরকে আর কোনওদিন ফিরে পাবেন না কেই সেটা কিছুতেই বিশ্বাস করতে রাজি ছিলেন না তাঁর মা। যদিও পরিবারের লোকেরা ভাবতেন ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত যে গৃহযুদ্ধ তৈরি হয়েছিল দেশে তাতেই হয়তো মারা গিয়েছে ওমর।
প্রসঙ্গত উল্লেখ্য ওমরের অপহরণের পর তার পোষা কুকুরটি প্রায়ই প্রতিবেশীর বাড়ির কাছে গিয়ে চিৎকার করত বলে জানিয়েছে পরিবারের লোকেরা। কিন্তু সেসময় তাঁরা বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। তারপরে ওমরের পোষা কুকুরটিকে তারা বাড়ির সামনেই মৃত অবস্থায় উদ্ধার করে। পরিবারের লোকেরা ভেবেছিল বিষ দিয়ে তাকে হত্যা করা হয়েছে। ২০১২ সালে ওমরের মা মারা যান। ওমর প্রায়ই তার পরিবারকে খাঁচার ভেতর থেকে দেখত কিন্তু কাউকে ডাকার সাহস পেতে না কারণ তাহলেই তাকে প্রচণ্ড মারধর করা হতো।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications