রাশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত ৬১
মস্কো, ১৯ মার্চ : রাশিয়ায় অবতরণের আগের মুহূর্তে ভেঙে পড়ল একটি যাত্রীবাহী বিমান। ভয়াবহ এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্ততপক্ষে ৬১ জন।
এদিন সকালে দুর্ঘটনাটি ঘটেছে রাশিয়ার দক্ষিণে রসটভ অন ডনে। জানা গিয়েছে, মোট ৫৫ জন যাত্রী সমেত 'ফ্লাই দুবাই'-এর বিমানটি দুবাই থেকে রাশিয়া উড়ে এসেছিল।

বিমানবন্দরে অবতরণের সময়ে যেকোনও কারণে দুর্ঘটনা ঘটায় বিমানটিতে আগুন ধরে যায়। ফলে ৫৫ জন যাত্রী ও ৬ জন বিমান সদস্য মারা গিয়েছেন।
ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে তার সঠিক কারণ এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এনে উদ্ধারকার্য চালানো হচ্ছে। কিছু সময়ের জন্য ওই বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications