Mass Shooting in US: বন্দুকবাজের এলোপাথাড়ি গুলি, মিসিসিপিতে মৃত ছয়, আহত বহু
গত বছর খানেক ঐতিহাসিক একটি বিলে স্বাক্ষর করেন জো বাইডেন। মূলত বন্দুকবাজের হামলা ঠেকাতে একাধিক পদক্ষেপের কথা বলা হয়। কিন্তু এরপরেও যে চিত্রটা বদলাচ্ছে না সেটা পরিষ্কার নতুন এই ঘটনার মাধ্যমে।
আমেরিকার মিসিসিপি (Mississippi)টাটে কাউন্টিতে এলোপাথাড়ি (mass shooting) গুলি। আর এই ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। গোটা এলাকা জুড়ে হাইঅ্যালার্ট জারি করা হয়েছে বলে খবর।

ইতিমধ্যে ধৃত ওই ব্যক্তিকে জেরা করা হচ্ছে। কি কারণে এই গুলি তাও জানার চেষ্টা করা হচ্ছে বলে খবর। তবে টাটে কাউন্টির আরকাবুটিয়ায় হত্যার ঘটনার কথা জানিয়েছেন মিসিসিপির প্রশাসনের অন্যতম মুখপাত্র।
জানা যাচ্ছে, স্থানীয় একটি দোকানে এই এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটে। আর তাতেই বেশ কয়েকজন আহত এবং নিহৎ হয় বলে জানা যাচ্ছে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রকাশিত খবর অনুযায়ী, টেট কাউন্টির আরকাবুতলা ড্যাম রোড এলাকার একটি গাড়ির ভিতরে সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখার পরেই তাঁকে নিজেদের হেফাজতে নেয় স্থানীয় পুলিশ আধিকারিকরা। যদিও ওই ব্যক্তির এখনও নাম-পরিচয় জানা যায়নি। তবে তা জানার চেষ্টা চলছে বলে খবর।
তবে এই ঘটনার পরেই মিসিসিপির গভর্নর Tate Reeves একটি টুইট করেন, তিনি এই ঘটনার বিষয়ে জানান। এবং সন্দেহভাজনকে ইতিমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানানো হয়। তবে এই ঘটনায় অভিযুক্তকে হাতেনাতে ধরা বড়সড় সাফল্য হিসাবেই দেখছেন সেখানকার গভর্নর। তবে কি কারণে এই গোলাগুলি তা অবশ্য স্পষ্ট ভাবে কিছু বলতে পারেননি ওই ব্যক্তি। মিসিসিপি'র ব্যুরো অফ ইনভেস্টিগেশনের টিম এই ঘটনায় তদন্ত করবে বলে জানানো হয়েছে।
গত কয়েকদিন আগেও একই ভাবে আমেরিকার একটি জায়গাতে বন্দুকবাজের হামলার ঘটনা ঘটে। একেবারে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন ওই বন্দুকবাজ। যাতে বেশ কয়েকজনের মৃত্যু পর্যন্ত হয়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ঘটনাস্থল মিসিসিপি। তবে মার্কিন এই শহরে গুলি চলার নতুন কিছু নয়।
তবে গোটা মার্কিনমুলুকেই কার্যত গোলাগুলির ঘটনা নতুন নয়। কার্যত প্রত্যেকদিনই এই ঘটনা লেগেই রয়েছে। মৃত্যু ঘটছে। কড়া হয়েছে প্রশাসন। কিন্তু এরপরেও তা থামাতে পারছেন না মার্কিন প্রশাসন। ইতিমধ্যে বন্দুকবাজের হামলা ঠেকাতে কড়া আইন নিয়ে এসেছে বাইডেন প্রশাসন। কিন্ত এরপরেও এই বিষয়েও কিছু করা যাচ্ছে না। আর সেটাই ক্রমশ উদ্বেগের কারণ হয়ে উঠছে বলেই মনে করা হচ্ছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications