শিকড়ের টান থেকে বিচ্ছেদের যন্ত্রনা, সাহিত্যে নোবেল পাচ্ছেন ফরাসি লেখিকা
শিকড়ের টান থেকে বিচ্ছেদের যন্ত্রণার কাহিনী, সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পাচ্ছেন ফরাসি লেখিকা অ্যানি আর্নাক্স
২০২২ সালে সাহিত্যের জন্য নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেন ফরাসি লেখিকা অ্যানি আর্নাক্স। তিনি শ্রেণি ও লিঙ্গ বৈষম্যের ওপর ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তি করে উপন্যাস লিখে নোবেল পুরস্কার পেলেন। বেশ কয়েক বছর ধরেই ফরাসি লেখিকা অ্যানি আর্নাক্সের নোবেল পুরস্কার নিয়ে জল্পনা দেখা দিয়েছিল। আর্নাক্স ১৭ তম মহিলা লেখিকা, যিনি সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পান।

নোবেল কমিটির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ৮২ বছরের ফরাসি লেখিকা ব্যক্তিগত জীবনের কথা দিয়ে উপন্যাস লিখে নোবেল পুরস্কার পেলেন। সেখানে একদিকে যেমন উঠে এসেছে শ্রেণি ও লিঙ্গ বৈষম্য, তেমনি অন্যদিকে উঠে এসেছে বিষাদ, বিচ্ছন্নতা। তিনি তাঁর উপন্যাসের মধ্যে দিয়ে সমাজের একটা দিক উন্মোচন করেছেন বলে নোবেল কমিটির তরফে জানানো হয়েছে।
গত বছর সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন তানজানিয়ায় জন্মগ্রহণকারী লেখক আব্দুলরাজাক গুরনাহ। উদ্বাস্তু, নির্বাসিত, উপনিবেশবাদ এবং বর্ণবাদের দুর্দশাকে কেন্দ্র করে তাঁর উপন্যাসের প্লট তৈরি হয়েছিল। বর্তমানে তিনি ব্রিটেনের বাসিন্দা। ১৯০১ সাল থেকে সাহিত্যের জন্য নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। ২০২০ সালে মার্কিন কবি লুইস গ্লাককে এই পুরস্কার দেওয়া হয়।২০১৮ সালে নোবেল সাহিত্য পুরস্কার স্থগিত করা হয়েছিল কারণ যৌন নির্যাতনের অভিযোগ নোবেল সাহিত্য কমিটি সুইডিশ একাডেমির ওপর প্রভাব পড়েছিল।
২০২২ সালের নোবেল পুরস্কার সোমবার থেকে ঘোষণা করা শুরু হয়েছে। সুইডিশ বিজ্ঞানী সোভান্তে পাবো নিয়ান্ডারথাল ডিএনএর সিকোয়েন্সের জন্য মেডিসিনের জন্য পুরস্কার পেয়েছেন। মঙ্গলবার পদার্থবিদ্যায় তিনজন পুরস্কার পেয়েছেন। ফরাসি অ্যালেইন অ্যাসপেক্ট, মার্কিন বিজ্ঞানী জন এফ ক্লাজার এবং অস্ট্রিয়ার বিজ্ঞানী অ্যান্টন জেইলিংগার ২০২২ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন। তাঁরা গবেষণায় দেখিয়েছেন, ক্ষুদ্র কনাগুলো আলাদা হয়ে গেলেও একে ওপরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। এই ধরনের ঘটনা কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট নামে পরিচিত, যা বিশেষ কম্পিউটিং এবং তথ্য এনক্রিপ্ট করার জন্য ব্যবহার করা যেতে পারে।
বৃহস্পতিবার সাহিত্যের জন্য নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। শুক্রবার ২০২২ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। নোবেল পুরস্কারের নগদ মূল্য ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার। ১০ ডিসেম্বর পুরস্কার ও নগদ অর্থ পূরণ করা হবে। এই অর্থটি ১৮৯৫ সালে সুইডেনের আলফ্রেড নোবেলের রেখে যাওয়া একটি উইল থেকে আসে।
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার











Click it and Unblock the Notifications