US Navy Sailors Missing: ভারতীয় জাহাজের পর নিখোঁজ দুই মার্কিন নাবিক, উদ্বেগ বাড়াচ্ছে সোমালিয়া উপকূল
সোমালিয়া উপকূলে ফের জাহাজ নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। কয়েকদিন আগেই একই স্থানে ভারতীয় বানিজ্যিক জাহাজ অপহরণ করে জলদস্যুরা। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই সেই জাহাজকে উদ্ধার করে ভারতীয় নৌ-বাহিনী। এবার দুই মার্কিন নাবিক নিখোঁজ হওয়ার খবর উঠে আসছে। সোমালিয়া উপকূলে দায়িত্ব পালনের সময়ই তাঁরা নিখোঁজ হন।
একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদনে বৃহস্পতিবার সন্ধ্যায় সোমালিয়ার উপকূলে অভিযান পরিচালনা করার সময় দুই মার্কিন নৌবাহিনীর নাবিক সমুদ্রে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে, শুক্রবার মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, নিখোঁজ নাবিকদের খুঁজে বের করার জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান জারি রয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে দুই নাবিকের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।কর্মীদের পুনরুদ্ধার অভিযান সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অতিরিক্ত তথ্য উপলব্ধ করা হবে না। নিখোঁজ নাবিকদের নিরাপত্তার জন্যই, কর্মীদের পুনরুদ্ধারের কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা অতিরিক্ত তথ্য প্রকাশ করব না।
মার্কিন সোমালিয়ায় একটি ছোট সামরিক উপস্থিতি বজায় রাখে যা আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর উপর প্রতি নিয়ত নজরদারি চালায়, একটি চরমপন্থী ইসলামী সংগঠন যা সোমালিয়া সরকারের বিরুদ্ধে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র আল-শাবাবকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে।
সোমালিয়া বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্র আল-শাবাবের বিরুদ্ধে হামলা চালানোর জন্য সোমালিয়া সরকারের সঙ্গেও সমন্বয় রেখে চলে।
কয়েকদিন আগেই সোমালিয়া উপকূলের কাছে এমভি লীলা নরফোক নামে একটি বানিজ্যিক জাহাজ অপহরণ করে জলদস্যুরা। বাহারিনের খলিফা বিন সলমনের দিকে যাচ্ছিল ওই পণ্যবাহী জাহাজটি। ওই জাহাজে ক্রু মেম্বার সহ মোট ১৫ জন ভারতীয় ছিলেন। ভারত মহাসাগর পার হয়ে জাহাজটি আফ্রিকার উপকূলে যাচ্ছিল। এই জাহাজটি লাইবেরিয়ার।
২৪ ঘণ্টার আগেই অপহৃত জাহাজ উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী সোমালিয়ার উপকূলের কাছে গত সন্ধ্যায় অপহরণ হওয়া কার্গো জাহাজ 'এমভি লিলা নরফোক'-এ ভারতীয় সহ ২১ জন সদস্যকে উদ্ধার করা হয়। ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে এমনটাই বিবৃতি দিয়ে জানানো হয়েছে।
সোমালিয়ার কাছে জাহাজ ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। সম্প্রতি সোমালিয়ার জলদস্যুরা আরব সাগরে মাল্টা জাহাজ এমভি রুয়েন অপহরণ করে।লোহিত সাগর, এডেন উপসাগর এবং মধ্য ও উত্তর আরব সাগর বরাবর যে আন্তর্জাতিক বাণিজ্যিক চ্যানেল রয়েছে, সাম্প্রতিক কালে সেখানে হামলার প্রভাব অনেকটাই বৃদ্ধি পেয়েছে।












Click it and Unblock the Notifications