দায়িত্ব নিয়েই অ্যাকশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু, সোমবারই নবান্নে পুলিশের সঙ্গে হাই-প্রোফাইল বৈঠক

দায়িত্বভার গ্রহণের পর প্রথম বড় সিদ্ধান্ত হিসেবে সোমবার বিকেল পাঁচটায় পুলিশ প্রশাসনের সঙ্গে উচ্চপর্যায়ের একটি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকটি নবান্ন সভাঘরে অনুষ্ঠিত হবে, যেখানে রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ দমনের কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা।

এই গুরুত্বপূর্ণ বৈঠকে রাজ্যের সমস্ত পুলিশ জেলার সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (SP) এবং কমিশনার অফ পুলিশদের (CP) সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়াও, ডিআইজি ও আইজি পদমর্যাদার ঊর্ধ্বতন আধিকারিকদের পাশাপাশি রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) এবং সিআইডি'র উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

এদিকে, নতুন সরকারের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হয়েছে সুব্রত গুপ্তকে। এর আগে তিনি রাজ্য নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বিধানসভা ভোটেও গুরুত্বপূর্ণ ভূমিকা সামলেছেন। মহাকরণ সূত্রে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়েছে।

শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। শপথগ্রহণের পর প্রথম প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি অত্যন্ত দায়িত্বশীল মন্তব্য করেন। নতুন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, তিনি রাজ্যের প্রতিটি মানুষের মুখ্যমন্ত্রী এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজ্যের সার্বিক উন্নতি সাধনে মনোনিবেশ করাই তাঁর প্রধান লক্ষ্য।

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই শুভেন্দু অধিকারী জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমি কোনো বিতর্কিত কথা বলব না। আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সবার।" তিনি আরও যোগ করেন, "আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। আমি শুধু বলব, যাঁরা এখনও সমালোচনা করছেন তাঁদের চৈতন্য হোক। বাংলার অনেক ক্ষতি হয়ে গিয়েছে। শিক্ষার মান হারিয়ে গিয়েছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গিয়েছে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+