Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্কুলের ভিতরে রক্তাক্ত হামলা! ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ, এলোপাথাড়ি গুলিতে নিহত ১০, আহত অন্তত ২৫

কানাডার একটি স্কুলে ভয়ংকর বন্দুক হামলার কারণে রীতিমতো শোরগোল পড়ে গেছে। ব্রিটিশ কলম্বিয়ার উত্তর-পূর্ব অংশে অবস্থিত একটি হাইস্কুলে আচমকাই ঢুকে গিয়ে এলোপাথাড়ি গুলি চালায় এক বন্দুকবাজ। এই ভয়ঙ্কর হামলায় ৯ জনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পরে জানা গিয়েছে যে, ওই বন্দুকজেরও বামৃত্যু হয়েছে। পুলিশের দাবি যে, নিজের বন্দুক থেকেই গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর প্রায় ১টা ২০ মিনিট নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। স্কুল চত্বরে হঠাৎ গুলির শব্দ পাওয়ার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়া এবং শিক্ষকদের মধ্যে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাড়াতাড়িই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং জরুরি পরিষেবার কর্মীরা।

পুলিশ সূত্রে জানানো হয়েছে যে, ওই হামলাকারী একজন মহিলা ছিলেন। তবে কী কারণে তিনি স্কুলে ঢুকে এই হামলা চালালেন, সেই বিষয়ে এখনও কোনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এই ঘটনার পেছনে অন্য কেউ যুক্ত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে তদন্তকারী দল।

গুলিচালনার ঘটনার পর নিরাপত্তা বাহিনী তাড়াতাড়ি উদ্ধারকার্য শুরু করে। পুলিশ জানিয়েছে যে, স্কুলের পড়ুয়া এবং কর্মী মিলিয়ে প্রায় ১০০ জনকে নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। আহতদের তাড়াতাড়ি করে হাসপাতালে ভর্তি করা হয়।

যে স্কুলে এই ভয়ঙ্কর হামলাটি হয়েছে, সেখানে সপ্তম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে পড়াশোনা হয়। ওই হাইস্কুলে মোট পড়ুয়ার সংখ্যা প্রায় ১৭৫ জন। ঘটনাটির সময় স্কুলে স্বাভাবিক ক্লাস চলছিল বলেই জানা গিয়েছে।

এই ভয়াবহ হামলা হওয়ার পর গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। কী কারণে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটল, তা জানার জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+