৭৩ লক্ষ টাকা দিয়ে জানালা সারিয়েছেন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি
বাড়ির জানালা সারাতে ৭৩ লাখ টাকা খরচ করলেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। চমকে যাওয়ার মতোই খবর। যে মুখ্যমন্ত্রী হওয়ার পরেও চন্দ্রবাবু নাইডুর দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিল।
বাড়ির জানালা সারাতে ৭৩ লাখ টাকা খরচ করলেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। চমকে যাওয়ার মতোই খবর। যে মুখ্যমন্ত্রী হওয়ার পরেও চন্দ্রবাবু নাইডুর দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিল। সেই জগনমোহন রেড্ডির বিরুদ্ধেই উঠছে দুর্নীতির অভিযোগ।

শোনা যাচ্ছে নিজের বাড়ির জানালা সারানোর জন্য ৭৩ লাখ টাকা খরচ করেছেন। গত বুধবার অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনের এই কীর্তির কথা ফাঁস করেছেন। তিনি টুইটে লিখেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁর বাড়ির জানলার কাচ সারাইয়ের জন্য ৭৩ লাখ টাকা সরকারি ফান্ড থেকে অনুমোদন করেছেন।
চন্দ্রবাবু কটাক্ষ করে লিখেছেন, এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ির জানলা সবচেয়ে দামি হতে চলেছে। এমন সময় রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিলাসিতা করছেন যখন অত্যন্ত আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে গোটা রাজ্য। টিডিপি সুপ্রিমো জগন্মোহম সরকারের আর্থিক বিলাসিতার একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। একাধিক ক্ষেত্রে বিপুল পরিমান সরকারি অর্থ খরচের অনুমোদন দিচ্ছে জগন্মোহন সরকার। চন্দ্রবাবু নাইডু নিজের টুইটে জগন সরকারের একাধিক অর্ডারে বিপুল অর্থবরাদ্দের কথা প্রকাশ্যে এনেছেন।
চন্দ্রবাবু নাইডু অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই নিজের গ্রামের রাস্তা চওড়া করার জন্য বিপুল পরিমান টাকা বরাদ্দ করেছিলেন জগন্মোহন রেড্ডি। তারপরের দিনই নিরাপত্তার জন্য প্রায় ১,৮৯৫ লাক টাকা বরাদ্দ করেছিলেন। যাতে পুলিস ব্যারিকেড, হেলিপ্যাড তৈরি ছাড়া একাধিক নিরাপত্তা মূলক পদক্ষেপ করার কথা বলেছিলেন তিনি। এমনকী নিজের বাসভবনের নিরাপত্তা বাড়ানোর জন্য ১৪ একর জমি কিনেছিলেন তিনি। রাজ্য যখন গত পাঁচ মাস ধরে চরম আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তখন জগন্মোহন সরকারের একাধিক পদক্ষের তাঁকে বিরোধীদের কাঠগড়ায় দাঁড় করিয়েছে।
-
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা












Click it and Unblock the Notifications