আপনার টিকিট ওয়েটিং লিস্টে নেই তো? রেলের নতুন নিয়মে এই বিষয়টি জেনেই এবার ট্রেনে যাত্রা করুন
ভারতীয় রেল ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের জন্য এবার নতুন নিয়ম চালু করেছে। যার অধীনে দেশের ৬০টি প্রধান রেল স্টেশনে কেবলমাত্র নিশ্চিত টিকিটধারীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। এই পদক্ষেপের লক্ষ্য অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধি করা।
নয়াদিল্লি, বারাণসী, অযোধ্যা, পাটনা ও আনন্দ বিহার স্টেশনে ইতিমধ্যেই এই নীতি কার্যকর হয়েছে। নতুন নিয়মের ফলে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের স্টেশনে প্রবেশের অনুমতি না থাকায় তাদের ফিরে যেতে হতে পারে।

যা জানা যাচ্ছে, আগামী দিনে হাওড়া, মুম্বাই, চেন্নাই ও বেঙ্গালুরুর মতো ব্যস্ততম স্টেশনেও এই নীতি কার্যকর করা হবে।
কেন এই সিদ্ধান্ত?
প্রতিদিন ভারতীয় রেল ১২,০০০-এর বেশি ট্রেনে লক্ষ লক্ষ যাত্রী বহন করে। অনেক রুটে অতিরিক্ত ভিড়ের কারণে নিশ্চিত টিকিটধারীরাও তাদের আসনে বসতে পারেন না। মহাকুম্ভ ২০২৫-এর সময় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যাত্রীদের সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতেই ভারতীয় রেলের এই নতুন পদক্ষেপ।
যাত্রীদের জন্য কী নির্দেশ?
এই নিয়মে যাত্রীদের জন্যে বলা হচ্ছে, স্টেশনে যাওয়ার আগে টিকিট নিশ্চিত কিনা তা যাচাই করতে হবে। ওয়েটিং লিস্টে নাম থাকলে যাত্রা পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হবে। যাত্রার আগে রেলের নতুন নিয়ম সম্পর্কে আপডেট নিতে হবে।
কী বলছেন রেলমন্ত্রী?
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে রেলমন্ত্রী জানান, "উচ্চ-ভিড় স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থাপনা জরুরি। নতুন নিয়ম যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতা উন্নত করবে"।
এই নতুন নীতি যাত্রীদের আগে থেকে নিশ্চিত টিকিট বুক করতে উৎসাহিত করবে এবং অপ্রয়োজনীয় যানজট কমাবে, বলেও এদিন জানান রেলমন্ত্রী। স্বাভাবিক ভাবেই মনে করা হচ্ছে, নতুন নিয়মে যাত্রীদের অভিজ্ঞতা আরও ভাল হবে। আর যাত্রা পরিষেবাও উন্নত হবে।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications