Valentine's Day: প্রেম দিবসের সপ্তাহে গিফট-গোলাপের রেকর্ড বিক্রি, ভালোবাসার উৎসবে সামিল ভারতীয়রাও
স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের মতোই বিগত কয়েক বছরে ক্যালেন্ডারের পাতায় জায়গা করে নিয়েছে ভ্যালেন্টাইন্স ডে-ও। ভালোবাসাকে কোনও একটি নির্দিষ্ট দিন বা তিথিতে সীমাবদ্ধ রাখা যায় না। কিন্তু প্রেমের মরশুম বললেই যেন বর্তমানে এক লহমায় বোঝা যায় ভ্যালেন্টাইন্স ডে-র সপ্তাহকেই। খাতায় কলমে প্রেম দিবস ১৪ ফেব্রুয়ারি হলেও তার উদযাপন যেন শুরু হয়ে যায় এক সপ্তাহ আগেই।
পশ্চিমী দুনিয়ার মতোই মুক্ত অর্থনীতি এবং বিশ্বায়নের যুগে ভারতীয়রাও মেতে উঠেছে ভ্যালেটাইন্স ডে নিয়ে। শুধু প্রেম দিবস এর আগে সপ্তাহ জুড়ে চলা একাধিক দিবসও ভারতীয়রা পালন করতে ভুল করছেন না। ৭ ফেব্রুয়ারি রোস ডে দিয়ে যার সূচনা । এই এক সপ্তাহে দেখা গিয়েছে রেকর্ড পরিমাণ অর্থের গিফট, গোলাপ এবং অন্যান্য উপহার সামগ্রী বিক্রি হয়েছে দেশজুড়ে।

অন্যদিকে গত ৯ ফেব্রুয়ারি ছিল চকোলেট ডে। সেই দিনে একটি ফুড ডেলিভারি আ্যাপের পক্ষ থেকে প্রতি মিনিটে ৪০৬টি করে চকোলেট ডেসপ্যাচ করা হয়েছে। এফএনপি সংস্থার ডিরেক্টার তথা গ্লোবাল সিইও পবন গাদিয়া বলেছেন, 'চলতি বছরে প্রেম দিবসের সপ্তাহে বিক্রি ২৫ শতাংশ বিক্রি বৃদ্ধি পেয়েছে।এর জন্য আমরা ছয় মাস আগে থেকে এর প্রস্তুতি রেখেছিলাম, যাতে ঠিক মতো জোগান দিতে পারি।'
১৪ ফেব্রুয়ারী সারা বিশ্বে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে স্বীকৃত হলেও, এর আগের সপ্তাহব্যাপী দিনগুলির জনপ্রিয়তা ভারতেও বৃদ্ধি পেয়েছে। ৭ ফেব্রুয়ারী রোজ ডে হিসাবে পরিচিত, যখন ৯ তারিখটি চকোলেট ডে এবং ১০ তারিখটি টেডি বিয়ারের সাথে যুক্ত।
অতি-ডানপন্থী হিন্দু সংগঠনগুলোর প্রতিবাদ সত্ত্বেও বর্ধিত হয়েছে বিক্রি, বিভিন্ন সংগঠনগুলি যারা গত কয়েক বছরে ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের বিরুদ্ধে প্রচার চালিয়েছে। যদিও, বেশির ভারতীয় সেই প্রতিবাদগুলিকে পাশ কাটিয়েছেন এবং প্রেমের সপ্তাহে ভালোবাসার উৎসবে সামিল হয়েছেন।
সব মিলিয়ে প্রেম দিবস শুধউ ভালোবাসার মধ্যেই আর সীমাবদ্ধ নেই তা এখন অর্থনৈতিক ক্ষেত্রেও ব্যাপক প্রভাব ফেলছে। বিশেষ করে তরুণ প্রজন্ম মেতে উঠেছে এই সপ্তাহ জুড়ে।












Click it and Unblock the Notifications