ইয়ং ইন্ডিয়া লিমিটেডের অফিস সিল ইডির, সোনিয়া গান্ধীর বাড়ি ঘিরল পুলিশ
ন্যাশানাল হেরাল্ড মামলায় গতি বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় এর আগে একাধিকবার রাহুল গান্ধীকে জেরা করেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। এমনকি এই মামলাতে সোনিয়া গান্ধীকেও জেরা করেছেন গোয়েন্দা সংস্থা। আর এরপরেই ন্যাশা
ন্যাশানাল হেরাল্ড মামলায় গতি বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মামলায় এর আগে একাধিকবার রাহুল গান্ধীকে জেরা করেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। এমনকি এই মামলাতে সোনিয়া গান্ধীকেও জেরা করেছেন গোয়েন্দা সংস্থা। আর এরপরেই ন্যাশানাল হেরান্ডের দফতর সিল করে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

গত ২৪ ঘন্টা আগে অর্থাৎ মঙ্গলবার সংবাদপত্রের দিল্লি অফিস এবং অন্তত ১২টি জায়গায় হানা দেয় ইডির তদন্তকারী আধিকারকরা। আর এর মধ্যেই ন্যাশনাল হেরাল্ডের অফিসের একাংশ সিল করে দিল ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বুধবার নয়াদিল্লির ন্যাশনাল হেরাল্ড বিল্ডিংয়ে অবস্থিত ইয়াং ইন্ডিয়া লিমিটেডের অফিস সিল করে দিয়েছে বলে জানা যাচ্ছে।
Turning Congress HQ & 10 Janpath into a Police cantonment is undeclared emergency.National Herald(Young Indian)office forcefully sealed. If public doesn't stand with Congress against this dictatorial govt, results will have to be brunt by entire country: Rajasthan CM Ashok Gehlot pic.twitter.com/Br2IN2RlAB
— ANI (@ANI) August 3, 2022
অনুমতি ছাড়া ওই অফিসে আর কেউ ঢুকতে পারবে না বলে নোটিশে স্পষ্ট জানানো হয়েছে বলে জানা যাচ্ছে। সংবাদমাধ্যম এএনআইয়ের খবর অনুযায়ী, তল্লাশির সময় কেউ ছিল না। ফলে ওই অফিসে সম্পূর্ণ ভাবে তল্লাশি চালানো সম্ভব হয়নি বলেই খবর। আর সেই কারণে দফতরের একাংশ ইডির তরফে সিল করে দেওয়া হয়েছে বলে জানাচ্ছে সংবাদসংস্থা এএনআই। অন্যদিকে
অন্যদিকে সোনিয়া গান্ধীর বাড়ি সামনে বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে দিল্লি পুলিশের তরফে। এছাড়াও কংগ্রেসের সদর দফতরের বাইরেও বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা যাচ্ছে। এর পরে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গ, সালমান খুরশিদ, দিগ্বিজয় সিং, পি চিদাম্বরম এবং অন্যান্যরা এআইসিসি সদর দফতরে পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে।
কিন্তু কেন এত পুলিশ মোতায়েন করা হল তা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। সোনিয়া গান্ধীর বাড়ি অর্থাৎ ১০ জনপথে কি আসতে পারে ইডির আধিকারিকরা? সেই জল্পনা তৈরি হয়েছে।
Delhi | Additional police force deployed outside 10 Janpath, the residence of Congress interim president Sonia Gandhi pic.twitter.com/SBrGZD5Ybm
— ANI (@ANI) August 3, 2022
তবে এই ঘটনার পরেই কংগ্রেসের দাবি, যুদ্ধ ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক প্রতিহংসা চলছে। এর জবাব দেওয়া হবে রাজনৈতিক ভাবেই। কার্যত হুঁশিয়ারি কংগ্রেস নেতৃত্বের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিনা ছড়িয়েছে রাজধানীতে। উল্লেখ্য, ন্যাশনাল হেরাল্ড মামলাটি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA) এর অধীনে আর্থিক অনিয়মের বিষয়টি তদন্ত করছে ইডি।
আর সেই মামলাতে গত ২৭ জুলাই সোনিয়া গান্ধীকে অন্তত্তিন ঘন্টা জেরা করেছে ইডি। একাধিক প্রশ্নের জবাব তাঁর কাছে জানতে চাওয়া হয়। শুধু তাই নয়, এরপরেই অফিসের একাধিক ঠিকানাতে তল্লাশি চালায় কন্দ্রিয় সংস্থা। যদিও এই মামলায় আগেই রাহুল গান্ধীকে জেরা করা হয়।
ইডি ১৩ জুন থেকে ১৫ জুন পর্যন্ত টানা তিন দিন রাহুল গান্ধীকে ২৭ ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করেছিল। এবং 20 জুন আবার তলব করা হয়েছিল। আর সেদিন ১৪ ঘন্টা প্রায় রাহুলকে জেরা করা হয়। আর ম্যারাথন জেরা পর্বের শেষে রাহুলের বার্তা ছিল, এভাবে কখনও ঠেকানো যাবে না।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications