সরকারি অনুষ্ঠানে মোদীকে অভ্যর্থনা জানানোর নতুন নিয়ম বাতলে দিল কেন্দ্র
দেশের যেকোনও প্রান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
দেশের যেকোনও প্রান্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সমস্ত সরকারি অনুষ্ঠানে হাজির থাকবেন সেখানে তাঁকে কীভাবে অভ্যর্থনা জানানো হবে তা একপ্রকার বাতলে দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রধানমন্ত্রী নানা রাজ্যে সরকারি অনুষ্ঠানে গেলে আয়োজকেরা তাঁকে অভ্যর্থনা জানাতে যে কর্মকাণ্ড করেন সেখানে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। সেটা করতেই নিষেধ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

কেন্দ্রের তরফে সমস্ত রাজ্যগুলিকে ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে সেখানে কোনও সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গেলে তাঁকে ফুলের তোড়া হাতে তুলে না দেওয়া হয়।
বলা হয়েছে, প্রধানমন্ত্রীর প্রতি সৌজন্যের খাতিরে একটি ফুল ও খাদির রুমাল বা বই হাতে তুলে দেওয়া যেতে পারে। সব রাজ্যকে এই নির্দেশ মানতে বলেছে কেন্দ্র।
ঘটনা হল, মন কি বাত রেডিও অনুষ্ঠানে একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফুলের তোড়ার বদলে বই বা রুমাল অথবা প্রয়োজনীয় সামগ্রী উপহার হিসাবে দিতে বলেছিলেন। ফুল কিছুঘণ্টা পরই নষ্ট হয়ে যায়। তবে খাদির রুমাল বা অন্য সামগ্রী দিলে তাতে এগুলি তৈরি করা শিল্পীরা উপকৃত হবেন বলে মোদী জানান। সেই কথা মাথায় রেখেই মোদী অভ্যর্থনায় এই নতুন উদ্যোগ কেন্দ্রের।
-
বাংলায় বিজেপি নাকি তৃণমূল, কারা গড়বে সরকার? কী বলছে সাম্প্রতিক জনমত সমীক্ষা -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান












Click it and Unblock the Notifications