তালিবান-আব্বাজান ও রামমন্দিরকে সামনে রেখেই ইউপি জয়ের ঘুটি সাজাচ্ছে যোগী
তালিবান-আব্বাজান ও রামমন্দিরকে সামনে রেখেই ইউপি জয়ের ঘুটি সাজাচ্ছে যোগী
উন্নয়নের মালা তো শেষ ৪ বছর ধরেই জপা হচ্ছে, কিন্তু ২০২২ এ ইউপি ভোটে তিনটি ইস্যুকে সামনে রেখে লড়তে চাইছে বিজেপি৷ তালিবান-আব্বাজান এবং রামমন্দিরকে সামনে রেখেই রাজ্যের প্রধান বিরোধী সমাজবাদীপার্টিকে আক্রমণ শানাচ্ছে যোগী ব্রিগেড৷ তালিবানের প্রসঙ্গ টেনে দেশের সুরক্ষা, সমাজবাদীপার্টির মুসলিম তোষণের রাজনীতির কথা বলতে 'আব্বাজান' এবং সাম্প্রতিক সময়ে বিজেপির সবচেয়ে বড় সাফল্য 'রামমন্দির'কে নিজেদের বক্তব্য রাখছেন বিজেপি নেতারা।

কী বলছেন যোগী সহ বিজেপি নেতারা?
সম্প্রতি একটি জনসভা থেকে ইউপির মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, 'যারা তালিবানকে সমর্থন করে তারা কি কখনো তিন তালাকের বিরুদ্ধে আইনের অনুমতি দেবে?' কিছুদিন আগেই সমাজবাদী পার্টির সাংসদ শফিকুর রহমান বার্ক সম্প্রতি আফগানিস্তানে তালিবানের ক্ষমতা দখলের লড়াইকে ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে তুলনা করেছিলেন। এর জন্য ইউপিপুলিশ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলাও করেছিল। এই প্রসঙ্গে ইউপি বিজেপির এক বরিষ্ঠ নেতা বলেন, আমরা এটাই তুলে ধরার চেষ্টা করছি যে সমাজবাদী পার্টি তালিবানদের মতো সন্ত্রাসী মানসিকতাকে সমর্থনের জন্য দাঁড়িয়ে রয়েছে।

বিছে যেখানেই থাকুক বিষাক্ত!
প্রসঙ্গত খোদ যোগীও বলেছেন, 'বিচ্ছু (বিছে) যেখানেই থাকুক ও কামড়াবেই, এবং সবসময় বিষাক্ত।' রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে তালিবান ও ইউপিতে সমাজবাদী পার্টিতে থাকা তালিবান মানসিকতার সমর্থনকারীদের উদ্দেশ্যেই এই কথা বলেছেন যোগী।

রামমন্দির বড় ইস্যু!
এইবার ইউপি নির্বাচনে রামমন্দিরও একটি প্রধান নির্বাচনী বিষয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বারবার অযোধ্যায় নির্মীয়মান রামমন্দিরের কথা উল্লেখ করছেন৷ যোগী বেশিরভাগ জায়গাতেই দাবি করছেন এটি(রামমন্দির) কেবল বিজেপিই তৈরি করতে পারে। যারা রাম সেবকদের উপর গুলি চালায় তারা কি রাম মন্দির তৈরি করবে? নিজেকে এখন ভগবান রাম এবং কৃষ্ণের ভক্ত বলার জন্য অখিলেশ যাদবকেও কটাক্ষ করেছেনে যোগী। আদিত্যনাথ তার সাম্প্রতিক বক্তৃতায় বারবার বলেছিলেন যে, অখিলেশ যাদবের মতো নেতারা আগে তাদের মুসলিম ভোট ব্যাঙ্ককে আঘাত করার ভয়ে মন্দিরে যাননি। বিজেপি লোকদের উপর সুস্পষ্টভাবে প্রভাবিত করার চেষ্টা করছে যে রাম মন্দিরের নির্মাণের গতি উত্তরপ্রদেশের অন্য কোনও সরকারের অধীনে গেলে ক্ষতিগ্রস্ত হবে।

কী বলছেন বিজেপি রাজ্য সভাপতি!
রবিবার বিজেপির রাজ্যপ্রধান স্বাধীন দেব সিংহও বলেন রামমন্দির নির্মাণ করা যদি সাম্প্রদায়িক হয়, তাহলে তিনি সাম্প্রদায়িক৷ এতে তাঁর কোনও অসুবিধা নেই। সিং আরও বলেন, কংগ্রেস ভগবান রামের অস্তিত্ব প্রত্যাখ্যান করেছে। সমাজবাদীপার্টি রাম সেবকদের লক্ষ্য করে গুলি করেছিল।

যোগীর লক্ষ্য আব্বাজান!
সমাজবাদী পার্টির মুসলিম ভোটব্যাঙ্কের রাজনীতিকে টার্গেট করে বিজেপি 'আব্বাজান' স্লোগানের -এর আওতায় বেশকিছু বিষয়কে নিয়ে এসেছে। রবিবার যোগী বলেন, 'আব্বাজান' রা দরিদ্রদের জন্য পাঠানো বিনামূল্যে রেশন চুরি করছে এবং দুর্নীতির সাথে জড়িত হয়ে দরিদ্রদের জন্য সরকারি চাকরির সুযোগ কেড়ে নিয়েছে। মুখ্যমন্ত্রী আরও তুলে ধরেছেন যে, সমাজবাদী পার্টির সরকার পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের চেষ্টা করেছিল যারা উত্তরপ্রদেশে সন্ত্রাসী কাজ করেছিল, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে সে সময় সরকারকে আটকাতে আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছিল।












Click it and Unblock the Notifications